IPL 2024: কেন নাম প্রত্যাহার করলেন আইপিএল থেকে? নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কেকেআর তারকা জেসন রয়

টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়। ইং‌ল্যান্ডের ক্রিকেটার ছিলেন এবার নাইট শিবিরের অন্যতম সেনানী। কিন্তু আইপিএল‌ শুরুর এক সপ্তাহ আগেই কেকেআর শিবি্রে বড় ধাক্কা লাগল জেসন রয়ের নাম প্রত্যাহারের সিদ্ধান্তে। কিন্তু কেন এভাবে নাম প্রত্যাহার করলেন জেসন? নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার।

কেকেআরের পক্ষ থেকে একটি বিবৃতিতে জেসন রয় জানিয়েছেন, 'এ বারের আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্তটা কঠিন ছিল, কিন্তু আমি অনেক ভাবনাচিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি । সেই জানুয়ারি মাস থেকে আমি দেশের বাইরে রয়েছি। এই বছরটায় ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। ফলে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে। তাই তার জন্য আমায় মানসিকভাবে নিজেকে চাঙ্গা হতে হবে এবং পরিবারের কাছে ফিরে যেতে হবে। আমি কেকেআরে আমার বন্ধু এবং সতীর্থদের হয়ে গোটা টুর্নামেন্টে গলা ফাটাব। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।'

Jason Roy

এই প্রথমবার আইপিএল থেকে যে নিজেকে সরিয়ে নিলেন রয় এমন নয়। ২০২০ সালে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০২২ সালে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছিলেন। এবারও তাঁকে খেলতে দেখা যাবে না নাইটদের জার্সিতে।

আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে নেমেছেন জেসন রয়। ২০১৭ সালে গুজরাত লায়ন্স, পরের বছর দিল্লি ডেয়ারডেভিলস। এর পাশাপাশি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। তারপর তাঁকে দলে নেয় কেকেআর। ডিসেম্বরের নিলামে ২.৮ কোটি টাকার বিনিময়ে জেসন রয়কে নেয় কেকেআর।

জেসন রয় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরই তাঁর পরিবর্ত বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরিবর্তে নেওয়া হল ইংল্যান্ডেরই ফিল সল্টকে। গত সংস্করণে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ফিল সল্ট। অভিষেক আইপিএল ছিল তাঁর। কিন্তু খবু একটা সফল হতে পারেননি তিনি। ফিল সল্টকে ছেড়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। সেই ক্রিকেটারই এ বার কেকেআরে।

ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২ টো শতরান হাঁকিয়েছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুটো সেঞ্চুরি রয়েছে সল্টের। ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ৪৮ বলে শতরান হাঁকিয়েছিলেন। যা ইংল্যান্ডের জার্সিতে যে কোনও ব্যাটারের যুগ্মভাবে দ্রুততম শতরান।


এই প্রথমবার আইপিএল থেকে যে নিজেকে সরিয়ে নিলেন রয় এমন নয়। ২০২০ সালে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০২২ সালে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছিলেন।আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করার কথা কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে। নতুন মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামছে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+