IPL Records: জাদেজা ম্যাচের সেরা হয়ে টপকালেন নারিন-রাসেলদের, আইপিএলে সবচেয়ে বেশি কে জিতেছেন POTM পুরস্কার?
IPL Records: আইপিএলে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ৩টি উইকেট, সেই সঙ্গে ২টি ক্যাচ তালুবন্দি করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকায় গতকাল জাড্ডু পিছনে ফেলেছেন সুনীল নারিন-সহ একঝাঁক তারকাকে। এই তালিকার শীর্ষে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

রবীন্দ্র জাদেজা আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়ন্স, কোচি টাস্কার্স কেরালা ও রাজস্থান রয়্যালসের হয়ে। তিনি গতকাল আইপিএল কেরিয়ারের পঞ্চদশ ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে পুরলেন। আইপিএলে ১৪ বার করে প্লেয়ার অূ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সুনীল নারিন, কায়রন পোলার্ড, সুরেশ রায়না ও আন্দ্রে রাসেল।
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৮৪টি ম্যাচ খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ২৫টি। যা আইপিএলে সর্বাধিক। আরসিবির পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাব, কেকেআর ও পাঞ্জাব কিংসের হয়ে ১৪২ ম্যাচ খেলে ২৪ বার ম্যাচের সেরা হয়েছেন ক্রিস গেইল।
ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মোট ২৪৭টি ম্যাচ খেলেছেন হিটম্যান। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ১৯ বার।
ডেভিড ওয়ার্নার আইপিএলে ১৮১টি ম্যাচ খেলে ১৮ বার ম্যাচের সেরা হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি আইপিএলে খেলেছেন ২৫৫টি ম্যাচ। চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। ধোনি ১৭টি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন।
বিরাট কোহলি আরসিবির হয়ে ২৪২টি ম্যাচ খেলেছেন। তিনিও ১৭ বার ম্যাচের সেরা হয়েছেন। ইউসুফ পাঠান ও শেন ওয়াটসন ১৬ বার করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন আইপিএলে। গৌতম গম্ভীর ও অজিঙ্ক রাহানে ১৩ বার করে ম্যাচের সেরা হয়েছেন আইপিএলে।
এই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২ বার টুর্নামেন্টের সেরা হয়েছেন শেন ওয়াটসন। ক্রিস গেইল, বিরাট কোহলি, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল একবার করে আইপিএলে টুর্নামেন্টের সেরার পুরস্কার ঝুলিতে পুরেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications