Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ৩ ম্যাচেই বদলে গিয়েছে জীবন‌, রাজস্থানের দুর্গে প্রবেশ করতেই জুরেলকে অভিনব অভ্যর্থনা, দেখুন ভিডিও

২০২৩ সালে আইপিএল খেললেও ধ্রুব জুরেলের নাম ততটা প্রচারের আলোয় আসেনি। কিন্তু আসন্ন আইপিএলে তারকা তকমা নিয়েই মাঠে নামবেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। তিনটি ম্যাচেই বদলে গিয়েছে ধ্রুব জুরেলের জীবন। ঘরোয়া থেকে আইপিএলের মঞ্চ হয়ে জুরেল এখন আন্তর্জাতিক ক্রিকেটার। তাই রাজস্থানের দুর্গে তাঁর আগমনও হল রাজকীয়ভাবে।

আইপিএল খেলার জন্য রাজস্থান রয়্যলস শিবিরে যোগ দিয়েছেন ধ্রুব জুরেল। টিম হোটেলে পৌঁছতেই অভিনব সংবর্ধনা পান ধ্রুব। হোটেলের স্টাফরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট জানিয়ে আমন্ত্রণ জানান তরুণ এই উইকেট কিপার ব্যাটারকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অন্যতম ধ্রুব। দলের সঙ্গে শনিবারই যোগ দিলেন তিনি।

IPL 2024

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হওয়ার পর থেকে সকলেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আসলে টেস্ট সিরিজে নিজের পারফরম্যান্স দিয়ে তিনি সকলকে মুগ্ধ করেছিলেন। এরপরে নিজের অর্ধশতরান করার পরে জুরেল নিজের সৈনিক বাবাকে উৎসর্গ করার জন্য স্যালুট করেই সেলিব্রেট করছিলেন।

এর ব্যাখ্যায় জুরেল বলেছিলেন, তিনি তার সৈনিক পিতার দাবিতে এটি করেছিলেন। আসলে, এই টেস্টের আগে, তার বাবা তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাঁকে ক্রিজে অন্তত একটি স্যালুট দেখাতে হবে। তার বাবার এই ইচ্ছা তার পরের ইনিংসে ধ্রুব জুরেল পূরণ করেছিলেন। এরপরই ভাইরাল হয়ে যায় ধ্রুব জুরেলের স্যালুট। এবার রাজস্থান রয়্যালস শিবিরে প্রবেশ মাত্রই ধ্রুব পেলেন পাল্টা স্যালুট।

২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কেনে উত্তরপ্রদেশের ধ্রুব জুরেলকে। কিন্তু সে বছর তাঁর আইপিএল অভিষেক হয়নি। ২০২৩ সালে রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে আইপিএল খেলার সুযোগ পেয়ে যান ধ্রুব। প্রথমে তাঁর অভিষেক হয় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। এরপর তিনি ভালো পারফর্ম করার সুবাদে ধারাবাহিক ভাবে একাদশে জায়গা করে নিতে থাকেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে রজত পাটীদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশ দীপ এবং দেবদত্ত পাডিক্কল এই পাঁচজন খেলোয়াড় চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক গটে ভারতীয় দলে। ধ্রুব তাঁর পারফরম্যান্সের মাধ্যমে অভিষেকেকে স্মরণীয় করে রাখলেন, ব্যাট এবং গ্লাভস কার্যকরভাবে অবদান রেখে আগামী দিনের জন্য দরজা খোলা রাখেলন।

রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেক হয় ধ্রুব জুরেলের। প্রথম ইনিংসে ৪৬ রান। তবে দ্বিতীয় ম্যাচে ৯০ ও ৩৯ রান করে ভারতীয় দলে অভিষেক সিরিজকে স্মরণীয় করে রাখলেন। ধরমশালা টেস্টে প্রথম ইনিংসে ১৫ রানের বেশি করতে পারেন‌নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+