IPL 2024: ইডেনে মুখোমুখি কেকেআর-সানরাইজার্স, দুই দলের দ্বৈরথে এগিয়ে কারা? জানুন পরিসংখ্যান
শনিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নামছে প্রথম ম্যাচ খেলতে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া কেকেআর। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে।কেকেআর জিতেছে ১৬ বার, হায়দরাবাদ জিতেছে ৯বার। এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ১০ মরশুমে দুই দলের ম্যাচের ফলাফল।
২০২৩ সালে প্রথম ম্যাচে সানরাইজার্স ২৩ রানে জিতেছিল দ্বিতীয় ম্যাচে কেকেআর ৫ রানে ম্যাচ জেতে। ২০২২ সালে সানরাইজার্স প্রথম ম্যাচে সাত উইকেটে হারায় কেকেআরকে। দ্বিতীয় পর্বের ম্যাচে কলকাতা ৫৪ রানে জয় পায়।২০২১ সালে দুই পর্বের ম্যাচেই জয় পেয়েছিল কেকেআর। প্রথম পর্বের ম্যাচে ১০ রানে এবং দ্বিতীয় পর্বের ম্যাচে ৬ উইকেটে জয় হাসিল করে নাইটরা।

২০১৭ সালে কেকেআর প্রথম ম্যাচে ১৭ রানে জিতেছিল, পরের ম্যাচে সানরাইজার্স ৪৮ রানে জয় পায়। প্লে অফে কেকেআর ৭ উইকেটে জিতেছিল।২০১৬ সালে কেকেআর প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল, দ্বিতীয় ম্যাচে ২২ রানে জয় পায়। প্লে অফে ২২ রানে জিতেছিল সানরাইজার্স।
২০১৫ সালে প্রথম ম্যাচে সানরাইজার্স জিতেছিল ১৬ রানে। দ্বিতীয় ম্যাচে কলকাতা জিতেছিল ৩৫ রানে। ২০১৪ সালে কেকেআর দুই দফাতে সানরাইজার্সকে সাত এবং চার উইকেটে হারায়। ২০১৩ সালে কেকেআর প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পায়, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় সানরাইজার্স।
শনিবার সন্ধ্যায় ইডেনে আরও একবার মুখোমুখি দুই দল। ম্যাচে নজরে দুই অজি নক্ষত্র। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের দাম উঠেছে ২০.৫ কোটি। অন্যদিকে মিচেল স্টার্ক সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন।২৪.৭৫ কোটি টাকা দর উঠেছে তাঁর। অর্থাৎ দুই বোলারের সম্মিলিত দাম প্রায় ৪৫ কোটি। কেকেআর বনাম সানরাইজার্সের লড়াইয়ের ময়দানে এই দুই অজি ক্রিকেটারের যুদ্ধও দেখার মতো।
Speed delivery, straight from Sri Lanka! 🇱🇰
— KolkataKnightRiders (@KKRiders) March 23, 2024
Welcome home, Chameera 💜 pic.twitter.com/vnJmkbzjDc
সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল নাইট শিবিরে। কেকেআর ক্যাম্পে যোগ দিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুশমন্ত চামিরা। যদিও প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। ফলে ইডেনে পাঠান শো বাড়তি পাওনা হতে পারে দর্শকদের জন্য।












Click it and Unblock the Notifications