Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলের রেকর্ড বুকে ফের নাম তুলল হায়দরাবাদ, হেডদের ব্যাটিং দেখে কথা হারালেন‌ রাহুল

চলতি বছরের আইপিএলে হায়দরাবাদ দলের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছিলেন হায়দরাবাদের ব্যাটাররা। মাঝে কয়েকটা ম্যাচে ফিকে হয়ে গিয়েছিলেন হায়দরাবাদ দলের ব্যাটসম্যানরা। কিন্তু বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে যেন স্বমহিমায় ধরা দিলেন ট্রাভিস হেড- অভিষেক শর্মারা। তাঁদের বিধ্বংসী ব্যাটিং শুধু দলকেই বড় জয় এনে দিল না, একইসঙ্গে নতুন রেকর্ডও গড়ল হায়দরাবাদ।

আইপিএলের ইতিহাসে সানরাইজার্স হায়দরাবারই প্রথম দল যারা ১৬০ রানের বেশি তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যেই সেই রান তুলে ফেলল। লখনউয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। সৌজন্যে হেড ৩০ বলে ৮৯ রান এবং অভিষেক শর্মার ২৮ বলে ৭৫ রান। মাত্র ৫৮ বল খেলেই প্রয়োজনীয় রান তু‌লে নিল হায়দরাবাদ।

IPL 2024

এবারের আইপিএলে যেন রেকর্ড গড়ার জন্যই নেমেছে হায়দরাবাদ। ইতিমধ্যেই সর্বোচ্চ স্কোর, পাওয়ার প্লে-তে সর্বোচ্চ স্কোর, দ্রুততম ১০০ এবং ১৫০ রানের রেকর্ড তারা করে ফেলেছে। এবার আরও একটি রেকর্ড হয়ে গেল।আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বল বাকি থাকতে জয়। ৬২ বল বাকি থাকতে জিতল হায়দরাবাদ। এর আগে আইপিএলে কোনও দল এত বল বাকি থাকতে জেতেনি।

অভিষেকেরা যখন ম্যাচ শেষ করেন, তখন ৬২ বল বাকি। অর্থাৎ হায়দরাবাদের অর্ধেক ইনিংস বাকি। এত তাড়াতাড়ি যে ম্যাচ শেষ হওয়া সম্ভব তা ভাবতেই পারেননি রাহুলেরা। ম্যাচ শেষেও ই লখনউ অধিনায়ক বলেন, "আমি শুধু আমার শব্দ হারিয়েছি। এটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দ্বারা অবাস্তব আঘাত। এই ব্যাটিং বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।"

১২ ইনিংসে ৪০১ রান করে ফেললেন অভিষেক শর্মা। এই ইনিংসের পর ধন্যবাদ জানালেন যুবরাজ সিং, লারাকে। তাঁর কথায়, 'এই ইনিংসের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই যুবরাজ সিং, ব্রায়ান লারা এবং আমার বাবাকে।'

চলতি মরশুমে আইপিএলে ১ হাজারটি ছক্কা হয়ে গেল। তাও মাত্র ৫৭ ম্যাচে। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই রেকর্ড হয়েছে। অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পর পর দু'টি ছক্কা মারেন ক্রুণাল পাণ্ডিয়া। দ্বিতীয় ছক্কাটি এ বারের আইপিএলের ১০০০তম ছক্কা.


গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স। ১২ পয়েন্টের জট থেকে নিজেদের মুক্ত করল হায়দরাবাদ। বুধবার জিতে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট প্লাস ০.৪১ রান রেট নিয়ে তিন নম্বরে উঠে এল হায়দরাবদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+