IPL 2024: রাজস্থানের বোলিংয়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষা হায়দরাবাদ ব্যাটিংয়ের, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। ইতিমধ্যেই প্লে-অফের স্থান চূড়ান্ত করে ফেলেছে রাজস্থান। বিপক্ষ দলগুলির কাছে আতঙ্ক সৃষ্টিকারী দল এখন সানরাইজার্স। প্রথমে ব্যাট করলে ট্রাভিস হেডরা স্কোরবোর্ডে যে রান তুলছে তা নতুন রেকর্ড সৃষ্টি করছে প্রতিপক্ষ দলের। তবে শেষ দুই ম্যাচ হেরে কিছটা চাপের প্যাট কামিন্সের দল। এই ম্যাচ রাজস্থানের বোলিং বনাম হায়দরাবাদের ব্যাটিংয়ের লড়াই।
জয়ে ফিরতে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন করতে পারে হায়দরাবাদ দল। স্পিনার শাহবাজ আহমেদের জায়গায় সানরাইজার্স তাদের লেগস্পিনার মায়াঙ্ক মার্কন্ডেকে ফিরিয়ে আনার কথা ভাবতে পারে। রয়্যালস লাইন-আপে অনেক ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি। তারা স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছেন। এছাড়াও, সঞ্জু স্যামসন আইপিএল ২০২২ সালের পর থেকে সেরা স্পিন সিক্স-হিটার (৩৯টি ছক্কা মেরেছেন)। জস বাটলার (৩১টি ছক্কা মেরেছেন) তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

অন্যদিকে, ৯ ম্যাচে ১৬ পয়েন্টে থাকা রাজস্থানের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ চার ম্যাচে জিতেছে তারা। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য তাদের। যুজবেন্দ্র চাহাল তাদের ইমপ্যাক্ট সাব হিসেবে খেলবেন। ব্যাটিং বোলিং উভয় বিভাগেই তাদের গভীরতা রয়েছে।
আইপিএলের ইতিহাসে দুই দল ১৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৯বার করে দুই দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। হায়দরাবাদের মাঠে প্রথম ইনিংসে বড় রান উঠে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক মার্কণ্ডে অথবা শাহবাজ আহমেদ, টি নটরাজন, আনমোলপ্রীত সিং।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ওউইকেটকিপার) রিয়ান পরাগ, রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications