IPL 2024: তি‌নটি স্থানের জন্য লড়াইয়ে ছয় দল, গুজরাতের বিদায়ে কতটা বদলে গেল প্লে-অফের সমীকরণ?

শেষ লগ্নে আইপিএলের গ্রুপ পর্ব। ক্রমশ ক্লাইম্যাক্সের দিকেই এগোচ্ছে প্লে-অফের লড়াই। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে শুভমান গিলের দল। অন্যদিকে টপ টু-তে জায়গা করে নিয়েছে কেকেআর। ফলে প্লে-অফের তিনটি স্থানের জন্য লড়াই ছয় দলের।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গুজরাত তাদের শেষ লিগ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৩ পয়েন্টে পৌঁছাতে পারে। এই পয়েন্ট তাদের প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। অন্যদিকে কেকেআর এখন ১৩টি ম্যাচে ১৯পয়েন্টে রয়েছে এবং তারা টপ টু-তে স্থান নিশ্চিত করে ফেলেছে। গুজরাত রেস থেকে বাদ পড়ায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের কতটা সুবিধা হল? তুলে ধরা এই প্রতিবেদনে।

IPL 2024

পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানেই রয়েছে রাজস্থান। এখনও রাজস্থানের দুটি ম্যাচ বাকি।১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জুদের। পরের ম্যাচগুলিতে পাঞ্জাব বা কেকেআরকে হারালেই শেষ চারে চলে যাবে সঞ্জুরা। যদিও ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তিন নম্বরে সিএসকে। ধোনিদের নেট রানরেট +.৫২৮। আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের।

শেষ ম্যাচে হারলে চেন্নাই ১৪ পয়েন্টে থেকে যাবে। তবে তাদের লখনউ আরসিবির মতো দলগুলির সঙ্গে কঠিন অঙ্ক কষতে হবে। তবে ধোনিদের সুবিধা দিতে পারে নেট রান রেট।

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে হায়দরাবাদ। প্যাট কামিন্সদের বাকি দুটি ম্যাচে জয় প্লে-অফ স্পটের নিশ্চয়তা দেবে। যদি তারা তাদের একটি ম্যাচ হারে এবং লখনউ তাদের দুটি খেলায় জয়ী হয়, তাহলে উভয় দলেরই ১৬ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেটের কারণে সুবিধা পাবে সানরাইজার্স।

যদি সানরাইজার্স তাদের বাকি দুটি ম্যাচ হারে এবং লখনউ তাদের দুটি খেলায় জয়ী হয়, তাহলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে আরসিবি-সিএসকের খেলার ফলাফলের উপর নির্ভর করতে হবে। সিএসকে ম্যাচ জিতলে, সানরাইজার্স রেস থেকে ছিটকে যাবে। যদি সিএসকে আরসিবির কাছে হেরে যায়, তাহলে চূড়ান্ত প্লে অফ স্পট নেট রান রেট দ্বারা নির্ধারিত হবে।

আরসিবি বর্তমানে টানা পাঁচ ম্যাচের জয়ের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে বিরাটদের রান রেট ০.৩৯। প্লে অফে যেতে হলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের শেষ খেলায় জিততে হবে। সিএসকের বিরুদ্ধে জয় তাদের ১৪ পয়েন্টে নিয়ে যাবে। চেন্নাইয়ের নেট রান রেট ছাপিয়ে যেতে ঘরের মাঠে অন্তত ১৮ রানে জিততে হবে। যদি আরসিবি দ্বিতীয় ব্যাটিং করে তাহলে ১৭.৫ ওভারের আগেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

আরসিবির জন্য সেরা পরিস্থিতি হবে লখনউ এবং সানরাইজার্স তাদের বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে জেতে বা উভয়েই হেরে যায়। উভয় খেলায় হারলে আরসিবি অল্প ব্যবধানে চেন্নাইকে হারাতে পারলেও প্লে অফে জায়গা পেতে পারে। যদি সানরাইজার্স তাদের দুটি ম্যাচ হারে , আরসিবি চেন্নাই-এর বিরুদ্ধে একটি বড় জয়ের সাথে যোগ্যতা অর্জন করতে পারে কারণ উভয়েরই ১৪ পয়েন্ট থাকবে।

লখনউকে তাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে এবং তাদের ১৬ পয়েন্টে নিয়ে যাবে। যদি চেন্নাই, সানরাইজার্স, লখনউ তাদের বাকি ম্যাচ গুলিতে জিততে পারে, তাহলে ৩ টি দলই ১৬ পয়েন্ট নিয়ে শেষ করতে পারে এবং লখনউ তাদের নিম্নমানের রান রেটের কারণে যোগ্যতা অর্জন করতে পারে না। যদি সানরাইজার্স তাদের দুটি ম্যাচই জিতে এবং সিএসকে আরসিবি-এর কাছে হেরে যায়, লখনউ ৪ নম্বরে চলে যাবে। যদি সানরাইজার্স তাদের দুটি ম্যাচ হারে লখনউ তাদের বাকি ম্যাচগুলি জিতে যেতে পারে, তাহলেও তারা নক আউটে যাবে।

ইতিমধ্যেই গুজরাত, পাঞ্জাব কিংস এবং মু্‌ম্বই ইন্ডিয়ান্স বিদায় নিয়েছে।ফলে তারা প্লে-অফের লড়াইয়ে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+