IPL 2024, RCB vs SRH: হেডের শতরান, আইপিএলে দলগত সর্বাধিক রানের রেকর্ড উন্নত করল সানরাইজার্স

IPL 2024, RCB vs SRH: চলতি আইপিএলে ফের ভেঙে চুরমার দলগত সর্বাধিক রানের রেকর্ড। চিন্নাস্বামীতে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিল আরসিবি।

নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে। ট্রাভিস হেড বিধ্বংসী শতরান করেন।

IPL 2024 RCB vs SRH

আইপিএলে হোম ম্যাচে প্রবল চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ পরাজয় এড়াতে আরসিবিকে করতে হবে ২৮৮ রান। ৯টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৪২ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড। ২০ বলে ৫০ ও ৩৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। নবম অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে তিনি আইপিএল শতরান করলেন।

হেডের আগে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএলে শতরান করেছেন তাঁরা হলেন, মাইক হাসি, অ্যান্ড্রু সাইমন্ডস, অ্যাডাম গিলক্রিস্ট, শন মার্শ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। এদিন ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর তিনে নামা হেইনরিখ ক্লাসেন ৩১ বলে ৬৭ রান করেছেন। মেরেছেন ২টি চার ও সাতটি ছয়।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ওঠে বিনা উইকেটে ৭৬। ৪.৩ ওভারে ৫০, ৭.১ ওভারে ১০০, ১১.২ ওভারে দেড়শো, ১৫ ওভারে ২০০ এবং ১৮.৩ ওভারে আড়াইশো রান টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিং জুটি ভাঙে ৮.১ ওভারে, ১০৮ রানে। ২২ বলে ৩৪ রান করেন অভিষেক শর্মা। আবদুল সামাদ ১০ বলে ৩৭ ও এইডেন মার্করাম ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন।

আইপিএলে দ্রুততম শতরানের নজির রয়েছে ক্রিস গেইলের দখলে। তিনি আরসিবির হয়ে পুনে ওয়ারিয়রসের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন ২০১৩ সালে। রাজস্থান রয়্যালসের হয়ে ইউসুফ পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১০ সালে ৩৭ বল শতরান পেয়েছিলেন। ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলার ৩৮ বলে শতরান করেছিলেন আরসিবির বিরুদ্ধে। দ্রুততম আইপিএল শতরানকারীদের তালিকায় চারে রইল হেডের কীর্তি (৩৯ বলে)।

আরও একটি কীর্তি স্থাপন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলের ব্যাটাররা মোট ২২টি ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে কোনও ইনিংসে এত ছক্কা এর আগে দেখা যায়নি।

আরসিবির সফলতম বোলার লকি ফার্গুসন ২ উইকেট পেলেও ৪ ওভারে ৫২ রান দিলেন। ৪ ওভারে ৬৮ রান দিয়ে ১ উইকেট পান রিস টপলি। উইল জ্যাকস ৩ ওভারে ৩২, যশ দয়াল ৪ ওভারে ৫১, বিজয়কুমার ভিশাক ৪ ওভারে ৬৪ ও মহীপাল লোমরর ১ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। আজ হারলেই কার্যত বিদায়ঘণ্টা বেজে যাবে আরসিবির। বাকি সব ম্যাচ জিতলেও প্লে-অফ নিশ্চিত হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+