IPL 2024: ম্যাচ জিতিয়েও শাস্তি পেলেন নাইটদের নায়ক হর্ষিত রানা, নাটকীয় শেষ ওভারের রহস্য ফাঁস রাসেলের
শনিবাসরীয় ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ছিল চূড়ান্ত নাটকীয়তায় ভরপুর। পেণ্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। কখনও নাইটরা দাপট দেখাল আবার কখনও হায়দরাবাদ জয়ের কাছাকাছি পৌঁছে গেল। শেষ ওভারে নাইটদের জয়ের নায়ক হর্ষিত রানা। কিন্তু ম্যাচ জিতিয়েও কড়া শাস্তির মুখে পড়তে হল নাইট পেসারকে।
শনিবারের ম্যাচে একটা সময় জয়ের খুব কাছে পৌঁছে যায় হায়দরাবাদ। শেষ ওভারে এসে ভাঙলো 'অরেঞ্জ আর্মি'র জয়ের আশা। পরপর শাহবাজ ও ক্লাসেন'কে (২৯ বলে ৬৩) ফিরিয়ে নাইট রাইডার্সকে জয় এনে দেন হর্ষিত রানা। শেষ ওভারে বাজিমাত করেন নাইট পেসার হর্ষিত রানার। শেষ ওভারে তাঁর বোলিং দাপটে নাইটরা বিপক্ষ হায়দরাবাদ দলকে আটকে রাখতে পারে ২০৪ রানে।

আইপিএলের বিবৃতি বলা হয়েছে, "রানা আইপিএলের আচরণবিধির ধারা ২..৫ এর অধীনে দুটি লেভেল ১ অপরাধ করেছে। দুটি অপরাধের জন্য তাকে ১০ শতাংশ এবং তাঁর ম্যাচ ফি এর ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রানা দুটি অপরাধ স্বীকার করেছে এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছে। লেভেলের জন্য আচরণবিধির ১ লঙ্ঘন, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক,"
দ্বিতীয় ইনিংসের গোড়াতেই উত্তপ্ত হলো ইডেন গার্ডেন্সের আবহাওয়া। দিল্লীর তরুণ হর্ষিত রানার বলে বেশ কিছু বড় শট খেলেন সানরাইজার্স ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। শেষমেশ মায়াঙ্কের উইকেট নিয়ে আগ্রাসী উদযাপন করতে দেখা গেলো হর্ষিতকে। তিনি উড়ন্ত চুমু ছুঁড়ে দেন মায়াঙ্কের দিকে। কর্ণাটকের ক্রিকেটার বিশেষ ভালো চোখে দেখেন নি বিষয়টিকে। মাঠেই চলে বাগ্বিতণ্ডা। এই ঘটনার জন্যই শাস্তি পেলেন রানা।
ম্যাচের সেরা রাসেল জানালেন শেষ ওভারের কাহিনি। কেন হর্ষিতের মতো তরুণ বোলারকে বল করতে পাঠানো হল সেই প্রসঙ্গে রাসেল বলেন, 'হর্ষিতের শরীরী ভাষা দুর্দান্ত ছিল। ও নিজেও বোলিং করতে চাইছিল। ও নিজেই বল চেয়ে নিয়েছিল। দায়িত্ব পালন করেছে।' গত বারের আইপিএলেই কেকেআর জার্সিতে অভিষেক হয় হর্ষিতের। এ বার নতুন বলে স্টার্কের বোলিং সঙ্গী। তবে শেষ ওভারে ম্যাচ জিতিয়ে টিমের নায়ক হর্ষিতই। প্রথম ম্যাচেই চূড়ান্ত ফ্লপ স্টার্ক।












Click it and Unblock the Notifications