IPL 2024: ২ বার বেগুনি টুপি! ভুবি ও ব্র্যাভোর কীর্তি ছুঁলেন হর্ষল, ২০০৮ থেকে আইপিএলে সর্বাধিক উইকেট কাদের?
IPL 2024: আইপিএলে প্লে-অফে যেতে পারেনি পাঞ্জাব কিংস। যদিও ভারতের টি২০ বিশ্বকাপ দলে ব্রাত্য হর্ষল প্যাটেল এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী।
আইপিএল কেরিয়ারে দ্বিতীয়বার কোনও মরশুমে হর্ষল বেগুনি টুপির দখল নিলেন। স্পর্শ করলেন ভুবনেশ্বর কুমারের কীর্তি।

আইপিএলে এবার হর্ষল ১৪টি ম্যাচে ৪৯ ওভার হাত ঘুরিয়ে ৪৭৭ রান খরচ করে নিয়েছেন ২৪ উইকেট। সেরা বোলিং ১৫ রানে তিন উইকেট। গড় ১৯.৮৭, ইকনমি ৯.৭৩। কেকেআরের বরুণ চক্রবর্তী ১৫ ম্যাচে ২১, মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ ১৩ ম্যাচে ২০, কেকেআরের আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা যথাক্রমে ১৪ ও ১১ ইনিংসে নেন ১৯টি করে উইকেট।
২০২১ সালের আইপিএলেও বেগুনি টুপির দখল নিয়েছিলেন হর্ষল। সেবার তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। নিয়েছিলেন ৩২ উইকেট, যা আইপিএলে কোনও মরশুমে যুগ্ম সর্বাধিক উইকেট দখলের রেকর্ড। ২০১৩ সালের আইপিএলে ৩২ উইকেট নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ডোয়েইন ব্র্যাভো।
ব্র্যাভো ২০১৫ সালের আইপিএলে ২৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। ব্র্যাভোর পর আইপিএলে দু-বার সর্বাধিক উইকেটশিকারী হওয়ার নজির গড়েন ভুবনেশ্বর কুমার। তিনি ২০১৬ সালের আইপিএলে ২৩টি ও ২০১৭ সালে ২৬টি উইকেট দখল করে বেগুনি টুপি পেয়েছিলেন। পরপর ২ মরশুমে ভুবি ছাড়া কেউ সর্বাধিক উইকেটশিকারী হতে পারেননি।
২০০৮ সালের প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের সোহেল তনভীর সবচেয়ে বেশি ২২টি উইকেট নিয়েছিলেন। ২০০৯ সালে ডেকান চার্জার্সের আরপি সিং নেন ২৩ উইকেট। ২০১০ সালে ডেকান চার্জার্সের প্রজ্ঞান ওঝা সর্বাধিক উইকেটশিকারী হন ২১ উইকেট নিয়ে।
২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গা সব রেকর্ড ভেঙে ২৮টি উইকেট দখল করেছিলেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের মর্নি মরকেল পেয়েছিলেন ২৫ উইকেট। ২০১৩ সালে মালিঙ্গার কীর্তি ভেঙে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০-এর বেশি উইকেট নেন ব্র্য়াভো।
এ ছাড়া ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের মোহিত শর্মা ২৩টি, ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই ২৪টি, ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের ইমরান তাহির ২৬টি, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা ৩০টি, ২০২২ সালে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ২৭টি এবং গত বছর গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে বেগুনি টুপি করায়ত্ত করেছিলেন।
তবে সর্বাধিক উইকেটশিকারী হয়েও হর্ষল টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি। স্পিনারদের মধ্যে সফল বরুণ চক্রবর্তীরও একই অবস্থা। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম পাঁচে থাকা একমাত্র জসপ্রীত বুমরাহ ও কেকেআরের ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেল টি২০ বিশ্বকাপ খেলবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications