IPL 2024: অল্প বয়সে নেতৃত্বের চাপ ক্ষতি করতে পারে ব্যাটিংয়ে, গিলকে নিয়ে আশঙ্কায় ক্রিকেট বিশ্লেষক

IPL 2024: হার্দিক পাণ্ডিয়া দল ছাড়ার সঙ্গেই সঙ্গেই নতুন অধিনায়ক বেছে নিয়েছে গুজরাত টাইটান্স। আসন্ন মরসুমে গুজরাত দলের নেতৃত্বের ভার থাকবে তরুণ তুর্কি শুভমান গি‌লের উপরেই। ২০২৩ সালের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গিল, এমনকি বছরভর জাতীয় দলের জার্সিতে নজর কেড়েছে‌ন। এই পরিস্থিতিতে এবার নেতৃত্বের দায়িত্বও উঠল তাঁরই কাঁধে।

কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব নিতে গিয়ে গিলের খেলায় তাঁর প্রভাব পড়বে না তো? কিছুটা কম বয়সেই অধি‌নায়ক হয়েছেন গিল। অনেক তারকার ক্ষেত্রেই দেখা গিয়েছে অধিনায়কত্ব নেওয়ার পরই প্রভাব পড়েছে পারফরম্যান্সে। গিলের ক্ষেত্রেও এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমাজমাধ্যমে এমনই আশঙ্কার কথা তুলে ধর‌লেন ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে।

IPL 2024: Shubman Gill

নিজের সোশ্যাল সাইটে হর্ষ ভোগলে লিখেছেন, 'আমার মনে হয় শুভমানের জীবনে সবকিছু খুব তাড়াতাড়ি ঘটছে। চলতি বছরে গিল ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন। আগামী কয়েকমাস ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। ডিসেম্বর মাসে আছে দক্ষিণ আফ্রিকা সফর, নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ, আগামী বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।'

একইসঙ্গে হর্ষ লিখেছেন, 'এই বড় সিরিজের কথা মাথায় রেখে, শুভমানের নিজের ব্যাটিংয়ের দিকেই আরও বেশি মন দেওয়া উচিত ছিল, আমার মনে হয় কেন উইলিয়ামসনের নেতৃত্বে খেললে আরও শক্তিশালী হতে পারতেন শুভমান।উইলিয়ামসনের অধিনায়কত্বে শুভমান আরও এক মরশুম খেললে ওর পক্ষে ভালো হত। ২০২৫ সালে আইপিএলে অধিনায়ক হলেই ওর পক্ষে ভালো হত।'

হার্দিক দল ত্যাগের পরই প্রশ্ন উঠেছিল, কে হবেন গুজরাত টাইটান্সের পরবর্তী অধিনায়ক। কারণ গুজরাত দলে আছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, কেন উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।তবে অভিজ্ঞদের উপর নয়, তরুণ শুভমানের উপরই আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট।

দলের নেতা হয়েই শুভমান লিখিত বার্তায় জানিয়েছেন, 'গুজরাত টাইটান্সের মতো দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। আমার উপর ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ । আইপিএলে বিগত দুটো দারুণ মরসুম আমরা খেলেছি। অধিনায়ক হিসাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য।'

২০২৩ সালে আইপিএলে ১৭টি ম্যাচে গিলের রান ছিল ৮৯০, গড় ৫৯.৩৩। ৩টি শতরান ও ৪টি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১৫৭.৮০ স্ট্রাইকরেটও ছিল।এবার শুধু ব্যাটার হিসাবে নয় নিজেকে নেতা হিসাবেও প্রমাণ করতে হবে গিলকে। যা তাঁর কাছে বাড়তি চাপ হতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+