IPL 2024: রোহিতের সঙ্গে কথাই হয়নি হার্দিকের! মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক চাপ ও অস্বস্তি কাটাতে মরিয়া

IPL 2024: আইপিএলে এবার অগ্নিপরীক্ষার মুখে হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্ব। গুজরাত টাইটান্স ছেড়ে পুরানো দলে ফিরেছেন ক্যাপ্টেন্সির ব্যাটন নিয়েই।

রোহিত শর্মার নাম প্রথমে অধিনায়ক হিসেবে ঘোষণার পর তাঁকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে। যা ভালোভাবে নেননি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরাও।

IPL 2024

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক ও হেড কোচ মার্ক বাউচার। এদিনই মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে প্রবেশ করেছেন রোহিত। যদিও তার আগে অবধি রোহিতের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানিয়েছেন হার্দিক।

হার্দিক গত বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন পায়ের চোটের কারণে। আইপিএলে নামার আগে ডিওয়াই পাতিল টুর্নামেন্টে খেলেছেন। আইপিএলের পর হার্দিক আবার খেলবেন টি২০ বিশ্বকাপে। সেখানে আবার রোহিতই অধিনায়ক। এর আগে, হার্দিক কখনও এমন ম্যাচে নেতৃত্ব দেননি যেখানে রোহিত খেলেছেন।

রোহিতকে সরিয়ে দেওয়া তাঁর ঘনিষ্ঠজনেরাও ভালোভাবে নেননি। এই পরিস্থিতিতে বেশ কয়েক মাস পর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেই রোহিতের সঙ্গে দেখা হবে হার্দিকের। কিন্তু আজকাল যোগাযোগব্যবস্থা যেখানে এতটাই উন্নত, সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর হার্দিকের রোহিতের সঙ্গে কথা না বলার ব্যাপারটা অবাক করছে।

হার্দিক আজ বলেন, আমি বিশ্বাস করি কোনও প্রয়োজন হলে রোহিত শর্মার থেকে সহযোগিতা পাব। ফলে পরিস্থিতি কিছুই বদলাচ্ছে না। সেই সঙ্গে রোহিত ভারত অধিনায়ক। অধিনায়ক হিসেবে তিনি যা অর্জন করেছেন, সেই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ফলে সবমিলিয়ে ভালোই হবে।

হার্দিকের কথায়, আমি আমার কেরিয়ারে রোহিতের অধিনায়কত্বেই খেলেছি। আমি এটাও জানি, সব সময় তাঁর হাত আমার কাঁধে থাকবে গোটা মরশুমই। কয়েক মাসে আমাদের দেখা হয়নি। আমরা সকলেই পেশাদার। রোহিত দলের সঙ্গে যোগ দিলেই কথা হবে। কোনও অস্বস্তিকর পরিস্থিতি নেই।

যেহেতু ভারতীয় দলের হয়ে রোহিত খেলছিলেন, সে কারণেই তাঁর সঙ্গে আইপিএল নিয়ে কথা বলার অবকাশ মেলেনি, এটাই বুঝিয়ে দিয়েছেন হার্দিক। রোহিতকে সরানোয় জসপ্রীত বুমরাহ অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছিল। হার্দিক বলেন, গত বছর বুমরাহকে পায়নি মুম্বই। আমাদের ভাগ্য ভালো তিনি এবার খেলবেন। একজন লিডার হিসেবে তাঁকে ড্রেসিংরুমে পাব, তরুণ বোলাররাও উপকৃত হবেন।

মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের অনেকেই হার্দিক অধিনায়ক হওয়ায় রুষ্ট। বিষয়টি বুঝছেন হার্দিক নিজেও। তিনি বলেন, সমর্থকদের সম্মান করি। তাঁদের মতামতকে সম্মান করি। যা আমার নিয়ন্ত্রণে নেই সেটায় ফোকাস করছি না। যা নিয়ন্ত্রণে আছে তাতেই ফোকাস রাখছি। তা হলো ভালো খেলা।

মুম্বই ইন্ডিয়ান্স এবার আইপিএল অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়েই। ২৪ মার্চ ম্যাচটি হবে আমেদাবাদে। গত দুই বছর গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। প্রথমবার চ্যাম্পিয়ন, গত বছর রানার-আপ। ফলে ঘরে-বাইরে হার্দিকের উপর যে ভালোই চাপ থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+