IPL 2024: নেতৃত্বে বিরাট বদল মুম্বই ইন্ডিয়ান্সের, রোহিতের উত্তরসূরী হলেন কে?

আইপিএলে বড় চমক দিল মু্ম্বই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা নয় আগামী মরসুমে দলের অধিনায়কত্বের ভার থাকবে হার্দিক পাণ্ডিয়ার উপরেই। শুক্রবারই নতুন অধিনায়ক হিসাবে পাণ্ডিয়ার নাম ঘোষণা করল মুম্বই টিম ম্যানেজমেন্ট। অর্থ্যাত রোহিত শর্মার হাত থেকে এবার নেতৃত্বের ব্যাটন গেল পাণ্ডিয়ার হাতে।

IPL 2024

২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বইয়েই ফিরেছেন ঘরের ছেলে। গত ২৬ নভেম্বর গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই। অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে 'ট্রেড' করে ঘরে ফিরিয়েছে মুম্বই।

শুক্রবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে ২০২৪ সালের আইপিএলের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দলের গ্লোবাল হেড পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে একটি বিবৃতিতে ব‌লেন, এটি উত্তরাধিকার নির্মাণের অংশ, মুম্বই ইন্ডিয়ান্সের দর্শন ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এই দর্শন মেনেই হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪ সালের আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করবেন।'

একইসঙ্গে জয়াবর্ধনে উল্লেখ করেন, 'সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং এবং রিকি পন্টিং থেকে রোহিত শর্মা, যারা তাৎক্ষণিক সাফল্যে অবদান রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য দলকে শক্তিশালী করার দিকে নজর রেখেছেন।এবার তারই ভিত্তিতে হার্দিককে অধিনায়ক করা হল।আমরা মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ড্যকে স্বাগত জানাই এবং তাঁকে শুভেচ্ছা জানাই।'

গুজরাত দলে নেতৃত্বের ভার ছিল পাণ্ডিয়ার উপর। এবার ঘরের দল মুম্বইয়েও একই ভূমিকাতে দেখা যেতে চলেছে তাঁকে।ভারতীয় টি২০ দলের নেতৃত্বের ভারও রয়েছে বর্তমানে পাণ্ডিয়ার উপরেই। অর্থ্যাত অধিনায়ক হয়েই যেন ঘরে ফিরলেন হার্দিক।


একইসঙ্গে রোহিত শর্মার নেতৃত্ব প্রদান সম্পর্কে জয়াবর্ধ‌নে তাঁর বিবৃতিতে বলেন, 'আমরা রোহিত শর্মাকে তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানা। ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তাঁর মেয়াদ দৃষ্টান্ত হিসাবেই থাকবে। তঁার নেতৃত্ব শুধু দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসাবেও রোহিত নিজের স্থানকেও মজবুত করেছে। তাঁর নির্দেশনায়,মুম্বই ইন্ডিয়ান্স সর্বকালের অন্যতম সফল এবং প্রিয় দল হয়ে ওঠে। আগামী দিনে মাঠে এবং বাইরে তার অভিজ্ঞতার দলের কাজে লাগবে।’

রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+