IPL 2024: পাণ্ডিয়া প্রত্যাবর্তনে স্মৃতিমেদুর, মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক স্বাগত জানিয়ে বিরাট ইঙ্গিত নীতার
IPL 2024: হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল রাতেই ওয়ানইন্ডিয়া বাংলায় এই খবরটি প্রকাশিত হয়েছিল। আজ সরকারি সিলমোহর দেয় বিসিসিআই।
হার্দিক পুরানো দলে প্রত্যাবর্তনের পর সুখস্মৃতির ভিড়ে আচ্ছন্ন। অনেক হিসেব কষে, ভবিষ্যতের কথা ভেবেই হার্দিককে যে ফেরানো হয়েছে সে কথা স্পষ্ট হয়েছে কর্ণধারদের কথাতেও।

২০১৫ সালে হার্দিক পাণ্ডিয়াকে ১০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় ক্রিকেটে হার্দিকের তারকা হয়ে ওঠার পিছনে বিশাল অবদান রয়েছে আইপিএলের মুম্বই ফ্র্যাঞ্চাইজির। আইপিএলে মুম্বইয়ের হয়ে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে হার্দিকের খেতাব জেতার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালের আইপিএলের আগে তাঁকে ছেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
𝕄𝔸𝕊𝕊 🔥 𝗥𝗘𝗧𝗨𝗥𝗡#OneFamily #HardikSwagat @hardikpandya7 pic.twitter.com/L21PjSZi4V
— Mumbai Indians (@mipaltan) November 27, 2023
জানা গিয়েছে, তারকাখচিত দলে কাকে ছেড়ে কাকে রাখবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও হার্দিককে বাইরে রাখতে হয়। চোট সারিয়ে কামব্যাকের পর হার্দিক স্বমহিমায় অবতীর্ণ হন আইপিএলের আসরে। গুজরাত টাইটান্সকে প্রথম বছরেই নেতৃত্ব দিয়ে খেতাব জেতান। চলতি বছর হার্দিকের টাইটান্স রানার আপ হয়।
গুজরাত টাইটান্সের তরফে জানানো হয়েছে, হার্দিক নিজেই তাঁর অরিজিনাল দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চাইছিলেন। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েই সিদ্ধান্ত নিল টাইটান্স। হার্দিক পাণ্ডিয়া আজ এক্স হ্যান্ডলে বিশেষ ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে ২০১৫ সালের নিলামের ফুটেজ। মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর উত্তরণের কিছু মুহূর্ত।
“We are thrilled to welcome Hardik back home! It’s a heartwarming reunion with our Mumbai Indians family! From being a young scouted talent of Mumbai Indians to now being a team India star, Hardik has come a long way and we’re excited for what the future holds for him and Mumbai… pic.twitter.com/7UrqfjUEXU
— Mumbai Indians (@mipaltan) November 27, 2023
হার্দিকের কথায়, মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে ভালো লাগছে। অনেক সুখস্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সকে নিজের ঘর বলেও অভিহিত করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি বলেছেন, হার্দিককে ঘরে ফেরাতে পেরে রোমাঞ্চিত। স্কাউট করে তুলে আনা হার্দিক আজ ভারতীয় ক্রিকেটের তারকা। অনেকটা পথ পেরোতে হয়েছে। হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যতের কথা ভেবে আমরা উত্তেজিত।
এই কথার মাধ্যমেই স্পষ্ট, রোহিত শর্মা দায়িত্ব ছাড়লে হার্দিক পাণ্ডিয়ার হাতেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ব্যাটন যাবে। সেটা হতে পারে ২০২৫ সাল থেকেই। রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক করার পথ মসৃণ রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
“Seeing Hardik back at Mumbai Indians makes me very happy. It is a happy homecoming. He provides great balance to any team he plays. Hardik’s first stint with the MI family was hugely successful, and we hope he achieves even more success in his second stint.”
— Mumbai Indians (@mipaltan) November 27, 2023
- Akash Ambani… pic.twitter.com/6cwBotunsb
প্রথম থেকেই হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের অংশীদার। দ্বিতীয় ইনিংসে আরও সাফল্য কামনা করেছেন আকাশ আম্বানি। কেন না, হার্দিক যেখানেই খেলেন, সেখানেই দলে দারুণ ভারসাম্য আনতে পারেন। উল্লেখ্য, হার্দিক পাণ্ডিয়াকে দলে নিতে গুজরাত টাইটান্সকে ১৫ কোটি টাকা দিতে হলো মুম্বই ইন্ডিয়ান্সকে। ১৭.৫০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে তুলে দিল রোহিত শর্মার দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications