IPL 2024: বছর শেষে বিরাট দুঃসংবাদ মুম্বই শিবিরে, আইপিএলে অনিশ্চিত দলের নতুন অধিনায়কই!

নতুন বছর শুরুর আগেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। যে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এত লড়াই, এত বিতর্ক। গুজরাত থেকে রেকর্ড অঙ্কে ঘরে ফিরিয়ে মুম্বই দল সেনাপতিও করেছে হার্দিককে। কিন্তু বছর শেষে পাণ্ডিয়ার আসন্ন আইপিএল খেলা নিয়েই বড়সড় সংশয় তৈরি হয়েছে। এই সংবাদ ভারতীয় ক্রিকেট দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের কাছে যে একটা বড়সড় ধাক্কা হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে ঘরের মাঠে শুধু আফগানিস্তান সিরিজেই নয়, আইপিএলেও হার্দিকের খেলা নিয়ে সংশয় আছে। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান পাণ্ডিয়া। তারপর থেকে দলের বাইরেই রয়েছেন তারকা অল রাউন্ডার। চোট সারতে এখনও অনেকটাই সময় লাগবে বলে প্রতিবেদনে উল্লখে করা হয়েছে। যার জেরে হার্দিক অনিশ্চিত আইপিএলেও।

 Hardik Pandya

কয়েক দিন আগেই রোহিত শর্মার বদলে অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ডিয়ার নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের কারণে হয়তো সামনের মরসুমে আইপিএল খেলতে নাও পারেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। আগামী বছর মার্চ মাসে আইপিএল হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২৪ মরসুমের জন্য তাদের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে। একই ভাবে রোহিত শর্মার ১০ বছরের নেতৃত্বের মেয়াদও শেষ হয়। যা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু বছর শেষে মুম্বই শিবিরে বজ্রাঘাত।

প্রসঙ্গত, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের নেতৃত্ব দানের কথা ছিল। কিন্তু, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে খেলতে নেমে তিনিও গোড়ালিতে চোট পেয়েছেন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি তিনিও সুস্থ হতে পারবেন না। ফলে এই সিরিজে নেতৃত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

নিলামের ঠিক আগেই মুম্বই জানিয়ে দেয়, আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক। পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবার রোহিত দলে থাকবেন শুধুই ক্রিকেটার হিসাবে।কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মানতে পারছেন না দলের সমর্থকদের একাংশ।

রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের।২০১৫ সালে মুম্বইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও শেষ দুই মরসুম মুম্বইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে ২০২২ সালে আইপিএল জিতেছেন হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+