IPL 2024: জল্পনার অবসান, মুম্বইয়েই ফিরলেন হার্দিক, সরকারি সিলমোহর দিল বিসিসিআই
IPL 2024: জল্পনার অবসান। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। সোমবারই আইপিএল কমিটির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল পুরানো দল মু্ম্বইতেই ফিরছেন পাণ্ডিয়া। ভারতীয় দলের সেরা অল রাউন্ডারকে দলে নিতে গ্রিনকে আরসিবিতে পাঠাল মুম্বই।
গতকাল গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই। অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে 'ট্রেড' করে ঘরে ফিরিয়েছে মুম্বই। তবে সবটাই ছিল বেসরকারিভাবে। কিন্তু সোমবারের পর সেটায় পড়ল সরকারি সিলমোহর।

২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বইয়েই ফিরলেন ঘরের ছেলে।বিগত কয়েকদিন ধরেই পাণ্ডিয়ার দলবদল নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল তাঁর মুম্বই দলে প্রত্যাবর্তন।
কিন্তু রবিবার দল ঘোষণার সময় বড় চমক দেয় গুজরাত। দেখা যায় সেখানে নাম রয়েছে হার্দিকের। প্রশ্ন উঠে, তাহলেয় কী শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল গুজরাত টিম ম্যানেজমেন্ট। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় অন্য অঙ্কে সবরমতীর তীর থেকে আরব সাগরের পারে আসছেন পাণ্ডিয়া।
মুম্বই তাদের তারকা অলরাউন্ডার গ্রিনকে আরসিবির কাছে বিক্রি করে দিল। এরফলে ১৭.৫ কোটি টাকা আয় হয় মুম্বইয়ের। সেই কাটাতেই নীতা আম্বানীর দল ঘরে ফেরাল হার্দিককে। ১২ ডিসেম্বর পর্যন্ত দলবদল করতে পারবেন ক্রিকেটাররা। পাণ্ডিয়াকে দলে নিতে গুজরাতের খরচ হয়েছিল ১৫ কোটি টাকা। সেই টাকা ফিরিয়ে দিয়ে মুম্বই আবার তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে বলে খবর।
This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023
মুম্বই দলে ফিরে আসার পরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাণ্ডিয়া। নিজের সোশ্যাল সাইটে একটি
ভিডিও পোস্ট করেছেন হার্দিক। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর আইপিএল কেরিয়ারের একেবারে প্রথম দিকের দৃশ্যে। যেখানে নিলামে মুম্বই তাঁকে দলে নিয়েছিল। তার পর সাতটা মরসুম দাপিয়ে খেলেছেন। ট্রফি জিতেছেন একাধিকবার। সেইসব পুরানো সেই দিনের কথা তুলে ধরে হার্দিক মন্তব্য করেছেন, "এই ভিডিওতে সব সুন্দর স্মৃতিগুলো ফিরে এসেছে। মুম্বই, ওয়াংখেড়ে। আবার ফিরে আসতে পেরে ভালো লাগছে।'












Click it and Unblock the Notifications