IPL 2024: জনতার হৃদয়ে রোহিতই অধিনায়ক, হিটম্যানকে ঘিরে ফের স্লোগান ভক্তদের, দেখুন ভিডিও
চলতি আইপিএল মরশুম শুরুর আগে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে মোটেও তাঁকে খুশি করতে পারেনি। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে অনেকেই মেনে নিতে পারেননি। রোহিতের সঙ্গে হার্দিকের সমস্যা রয়েছে বলে অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল। যদিও তিনটি ম্যাচে জয় পাওয়ার মু সেই সমস্যা কাটিয়ে উঠছে বলে মনে করেছিলেন অনেকে।
কিন্তু জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পরই ফের মুম্বই দলের অধিনায়কত্ব বিতর্ক মাথাচাড়া দিল। ক্রিকেট ভক্তরা এখনও যেন হার্দিককে মুম্বই দলের অধিনায়ক হিসাবে মানতে পারছেন না। যখনই সুযোগ পাচ্ছেন অধিনায়ক রোহিতকে নিয়ে বন্দনা শুরু করছেন। ব্যতিক্রম হল না জয়পুরেও।

তবে রাস্তায় জ্যাম হতেই তৎপর হয়ে ওঠেন জয়পুরের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা বাসের সামনের গাড়িগুলিকে দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যাতে সময় মতো মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের নিয়ে বাস স্টেডিয়ামে পৌঁছে যেতে পারে। তখনই মুম্বইয়ের একজন ভক্ত তাঁর প্রিয় দলকে জয়পুরে ট্র্যাফিকের মধ্য দিয়ে বেড়িয়ে যেতে সাহায্য করেন।
মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এমআই প্লেয়ার ভর্তি একটি বাস জয়পুরের একটি মোড়ে যানজটে আটকা পড়েছিল। রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব সহ সমস্ত প্রধান খেলোয়াড় বাসের ভিতরে ছিলেন। একই সঙ্গে বাসের সামনের সড়কে চারদিকে গাড়ি ও মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল।
The craze of Captain Rohit Sharma in Jaipur 💪🔥 traffic jam 🥵
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 22, 2024
The baap of IPL @ImRo45 🐐🔥 pic.twitter.com/9WJ6HIREkW
এরপর মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা সেই ভক্তকে উৎসাহিত করতে সকলে হাততালি দিয়ে ওঠেন। মুম্বই ইন্ডিয়ান্স তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে ভিডিওটি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, "দিল জিত লিয়া সানি ভাই"।
Dil jeet liya Sunny bhai 🥹#MumbaiMeriJaan #MumbaiIndians #RRvMI pic.twitter.com/TzY2YRjCMK
— Mumbai Indians (@mipaltan) April 22, 2024
জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস। টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ৯ উইকেটে তুলেছিল ১৭৯ রান। জবাবে ১ উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications