IPL 2024: হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল গুজরাত, প্লে-অফের আশা ক্ষীণ হল পাঞ্জাবের

হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল গুজরাত। পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারিয়ে দিল শুভমান গিলের দল।

এখনও চোট সারেনি ধাওয়ানের। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। তিনিই ওপেন করছেন ব্যাট হাতে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন স্যাম কারান , প্রভসিমরণ সিং। ওপেনিং জুটি অর্ধশতরান তুলেছি‌ল। পাঞ্জাব শিবিরে প্রথম ধাক্কা দেন মোহিত শর্মা। ২১ বলে ৩৫ রনা করে মোহিত শর্মার বলে আউট হলেন প্রভসিমরণ সিং। তিন নম্বরে নেমে বড় রান করতে ব্যর্থ হলেন রাইলি রুসো। ৯ রান করেই নূর আহমেদের বলে আউট হলেন রাইলি রুসো। কিন্তু অধি‌নায়ক স্যাম কারান ২০ রানে সাজঘরে ফিরলেন

IPL 2024

পাঞ্জাব দলের টপ অর্ডার ভেঙে পড়েছিল প্রত্যেকটি ম্য়াচে। একমাত্র মিডল অর্ডার কিছুটা লড়াই করে এসেছে। তাও আবার শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা ২ আনকোড়ার ব্যাটের ওপর ভরসা করে তাকিয়ে থাকতে হচ্ছিল প্রত্যেক ম্য়াচে। কিন্তু এই ম্যাচেব্যর্থ হলেন এরা দুজনও। আর পাঞ্জাব কিংসও বোর্ডে বড় রান তুলতে পারল না। পাঞ্জাব দলের মিডল অর্ডার একেবারেই রান পেল না।

সাই কিশোর একাই ধস নামা‌লেন পাঞ্জাবের ব্যাটিংয়ে। জিতেশ শর্মা ১৩, লিভিংস্টোন ৬, শশাঙ্ক সিং ৮, আশুতোষ শর্মা ৩ রানে আউট হলেন। ফলে পাঞ্জাবের বড় রান তোলার সম্ভাবনাও শেষ হল। তবে শেষ দিকে হরপ্রীত সিং এবং হরপ্রীত ব্রার লড়াই করলেন কিছুটা। হরপ্রূত ব্রা ১২ বলে ২৯ রান করলেন হরপ্রীত সিং ১৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলল পাঞ্জাব।

গুজরাতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন সাই কিশোর। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আফগান স্পিনার নুর আহমেদ। একটি উইকেট নেন রশিদ খান। এই তিন স্পিনার মিলে ৭ উইকেট তুলে নেওয়ায় পঞ্জাবের মিডল অর্ডার ভেঙে যায়। রান পায়নি লোয়ার অর্ডারও। ২ উইকেট নেন পেসার মোহিত শর্মা।

স্কোরবোর্ডে জয়ের জন্য বেশি রান প্রয়োজন ছিল না গুজরাতের। কিন্তু এই ম্যাচেও গুজরাতের ওপেনিং জুটি ফ্লপ। ১৩ রান করে আউট হলেন ঋদ্ধিমান সাহা। ফের ব্যাট হাতে ব্যর্থ শুভমান গি‌লও। শুরুটা ভালো করলেও ২৯ বলে ৩৫ রান করে আউট হলেন গিল। ডেভিড মিলারও ঝড় তুলতে ব্যর্থ। ৪ রান করেই আউট হলেন তিনি। আজমাতুল্লাহ ওমরজাই এবং সাই সুদর্শন গুজরাতের ব্যাটিংয়ের হাল ধরলেন।

সাই ৩১ রান করে আউট হলেন, আজমাতুল্লাহ ১৩ রান করে ফিরলেন। এরপর চাপে পড়ে যায় গুজরাত। রাহুল তেওটিয়া এবং শাহরুখ খান কঠিন সময়ে হাল ধরেন দলের। রাহুল ৩৬ রান করলেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল গুজরাত। পাঞ্জাব বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল তিনটি ,লিভিংস্টোন দুটি উইকেট নিলেন।

এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল গুজরাত, ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+