IPL 2024, GT vs MI Updates: মুম্বই ইন্ডিয়ান্সকে চূর্ণ করল গুজরাত টাইটান্স, জয় দিয়ে অভিযান শুরু ক্যাপ্টেন গিলের
IPL 2024, GT vs MI Updates: আইপিএলে আজ আমেদাবাদে গুজরাত টাইটান্স খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নজরে হার্দিক পাণ্ডিয়া।
গুজরাত টাইটান্সকে পরপর ২ মরশুম নেতৃত্ব দেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে অধিনায়ক হয়েছেন হার্দিক। শুভমান গিল গুজরাতের নেতৃত্বে। এই ম্যাচের যাবতীয় আপডেট ও পরিসংখ্যান জানতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

টার্গেট ১৬৯
টস জিতে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্স ২০ ওভারে তুলল ৬ উইকেটে ১৬৮ রান। ৩৯ বলে সর্বাধিক ৪৫ রান করেন সাই সুদর্শন। ঋদ্ধিমান সাহা ১৫ বলে ১৯, অধিনায়ক শুভমান গিল ২২ বলে ৩১, আজমাতুল্লাহ ওমরজাই ১১ বলে ১৭, ডেভিড মিলার ১১ বলে ১২, রাহুল তেওয়াটিয়া ১৫ বলে ২২ রান করেন। জসপ্রীত বুমরাহ আইপিএলে প্রত্যাবর্তনে প্রথম ওভারেই উইকেট দখল করেন। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন তিন উইকেট। জেরাল্ড কোয়েটজি ২৭ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট। পীযূষ চাওলার ঝুলিতে ১ উইকেট।
দুই দলে কারা?
মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ, রোহিত শর্মা, নমন ধীর, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিড, শামস মুলানি, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, লুক উড। পরিবর্ত- ডেওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেফার্ড, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি।
গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, উমেশ যাদব, সাই কিশোর, স্পেনসার জনসন। পরিবর্ত- বিআর শরৎ, মোহিত শর্মা, মানব সুতার, অভিনব মনোহর, নূর আহমেদ।
টস জিতল মুম্বই, ব্যাটিং গুজরাতের
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জিতলেন হার্দিক পাণ্ডিয়া। প্রথমে ব্যাট করবে গুজরাত টাইটান্স। হার্দিক বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। পরের দিকে শিশির পড়তে পারে। আমার জন্ম গুজরাতে। এখানে অনেক সাফল্য পেয়েছি। তবে ক্রিকেট কেরিয়ারের বিকাশ ঘটেছে মুম্বইয়ে। চেনা পরিবেশে খেলতে পেরে খুশি হার্দিক। তিন বিদেশি নিয়ে খেলছে মুম্বই ইন্ডিয়ান্স- টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি ও লুক উড।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের রানার-আপ গুজরাত টাইটান্স এবার অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে। দুই দল এখনও অবধি ৪টি ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। দুই দলই ২টি করে ম্যাচে জিতেছে। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স জেতে ৫ রানে। গত বছর গুজরাত টাইটান্স দুটি ম্যাচে জয় পায় যথাক্রমে ৫৫ ও ৬২ রানে, একটিতে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স (জয়ের ব্যবধান ২৭ রান)।
🅂🅄🄿🄴🅁 🅂🅄🄽🄳🄰🅈 continues 🔥 @gujarat_titans take 🔛 @mipaltan at the Narendra Modi Stadium 🏟️
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
⏰ 7:30 PM IST
💻 https://t.co/4n69KTTxCB
📱 Official IPL App #TATAIPL | #GTvMI pic.twitter.com/sVFGCPeZzM












Click it and Unblock the Notifications