IPL 2024: হার্দিককে হারালেও বিপুল লক্ষ্মীলাভ গুজরাত টাইটান্সের, টেক্কা বাকিদের! কোন দলে কতগুলি স্থান ফাঁকা?
IPL 2024: হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্স ছেড়ে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আইপিএল ট্রেড প্রক্রিয়ায় রেকর্ড গড়ে সাড়ে ১৭ কোটি টাকার ক্যামেরন গ্রিনের গায়ে এবার উঠবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি।
হার্দিককে নিতে গ্রিনকে আরসিবির কাছে বিক্রি করল মুম্বই ইন্ডিয়ান্স। যার সুবাদে বদল এলো বিভিন্ন দলের জন্য বরাদ্দ স্যালারি ক্যাপের তালিকায়।

বর্তমানে যা পরিস্থিতি তাতে নিলাম থেকে ২৬২.৯৫ কোটি টাকা খরচ করে ১০টি দল সর্বাধিক ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। যাঁদের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশিকে নেওয়া যাবে। সবচেয়ে বেশি ১২টি জায়গা ফাঁকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআরে সর্বাধিক ৪টি করে জায়গা ফাঁকা বিদেশিদের জন্য।
চেন্নাই সুপার কিংস দলে ৫ বিদেশি-সহ ১৯ জন ক্রিকেটার রয়েছেন। ৩ বিদেশি-সহ ৬টি জায়গা ফাঁকা রয়েছে। সিএসকে নিলামে অংশ নেবে ৩১.৪ কোটি টাকা নিয়ে। দিল্লি ক্যাপিটালসে ৪ বিদেশি-সহ ১৬ জন ক্রিকেটার রয়েছেন। তারা ৪ বিদেশি-সহ ৯ জনকে নিতে পারবে। দিল্লির হাতে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা।
গুজরাত টাইটান্সে ৬ বিদেশি-সহ ১৭ জন ক্রিকেটার রয়েছেন। হার্দিককে ছাড়ায় গুজরাতের হাতে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। তারা ২ বিদেশি-সহ ৮ ক্রিকেটারকে নিতে পারবে। কলকাতা নাইট রাইডার্সে ৪ বিদেশি-সহ ১৩ ক্রিকেটার রয়েছেন। ৪ বিদেশি-সহ ১২ জন ক্রিকেটারকে নিতে কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা।
৬ বিদেশি-সহ ১৯ জন ক্রিকেটার রয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। তারা ২ বিদেশি-সহ ৬ জনকে নিতে পারবে, হাতে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সে ৪ বিদেশি-সহ রয়েছেন ১৭ জন ক্রিকেটার। তারা ৪ বিদেশি-সহ ৮ জনকে নিতে পারবে, কোষাগারে রয়েছে ১৭.৭৫ কোটি টাকা।
পাঞ্জাব কিংসে ৬ বিদেশি-সহ ১৭ জন রয়েছেন। ২ বিদেশি-সহ ৮ জনকে নিতে পারবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে ২৯.১ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ৫ বিদেশি-সহ ১৯ জন রয়েছেন। তিন বিদেশি-সহ ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে আরসিবি। তাদের হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালসে ৫ বিদেশি-সহ ১৭ জন ক্রিকেটার আছেন। ৩ বিদেশি-সহ ৮ জনকে নিতে রাজস্থানের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা। গুজরাত টাইটান্সের পর সর্বাধিক টাকা নিয়ে নিলামে অংশ নিতে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মিতে রয়েছেন ৫ বিদেশি-সহ ১৯ জন ক্রিকেটার। তারা ৩ বিদেশি-সহ ৬ জনকে নিতে পারবে। সানরাইজার্সের রয়েছে ৩৪ কোটি টাকা।
আপাতত ১০ দল মিলিয়ে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১৭৩, বিদেশি ক্রিকেটার রয়েছেন ৫০ জন। তাদের পিছনে ফ্র্যাঞ্চাইজিগুলির মোট খরচ ৭৩৭.০৫ কোটি টাকা। তবে নিলামের আগে ১২ ড়িসেম্বর অবধি ট্রেডিং চলবে। স্যালারি ক্যাপ থেকে সেখানে খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজি। ফলে আগামী বেশ কয়েকদিন বেশ উপভোগ্য হতে চলেছে।












Click it and Unblock the Notifications