IPL 2024: আইপিএলে অভিভাবক হারাচ্ছে গুজরাত টাইটান্স, গ্যারি কার্স্টেনের কাঁধে পাকিস্তান দলের দায়িত্ব

IPL 2024: আইপিএলে আবির্ভাবের পর প্রথম ২ বারই ফাইনাল খেলেছে গুজরাত টাইটান্স। প্রথম বছরে চ্যাম্পিয়ন, গতবার রানার-আপ। এবার অবশ্য নতুন অধিনায়কের হাত ধরে গুজরাত প্লে-অফে যেতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

এরই মধ্যে বড় ধাক্কা খেল গুজরাত টাইটান্স। পুরো আইপিএলে তারা পাচ্ছে না ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেনকে। ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ জেতানো হেড কোচ গ্যারি এবার পাকিস্তানের 'গুরু' হলেন।

IPL 2024

গ্যারি এই মুহূর্তেই ভারতেই রয়েছেন। আজ আমেদাবাদে গুজরাত টাইটান্স খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই খেলা শুরুর আগেই অবশ্য গুজরাত টাইটান্সের ব্যাটিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী কার্স্টেনকে সাদা বলের ক্রিকেটে হেড কোচ করার ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

টি২০ বিশ্বকাপের আগে নিশ্চিতভাবেই বড় চমক। মে মাসে ইংল্যান্ডে চারটি টি২০ আন্তর্জাতিক খেলতে যাবে পাকিস্তান। ২২ মে প্রথম ম্যাচ লিডসে। সেই সিরিজ থেকেই কার্স্টেন দায়িত্ব নেবেন। তখন আইপিএলও চলবে। ফলে এটা পরিষ্কার, আইপিএল চলাকালীনই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন কার্স্টেন।

গত বছর সাকলিন মুস্তাকের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি গত জানুয়ারিতে পদত্যাগ করেন, গ্ল্যামারগনের হেড কোচ হয়ে ছাড়েন পাকিস্তান ক্রিকেট দলের পদ। এরপর শেন ওয়াটসনকে প্রস্তাব দেয় পিসিবি। তবে তিনি রাজি হননি।

পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক দলের হেড কোচ হলেন কার্স্টেন। টেস্ট দলের হেড কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি। নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের হেড কোচ করা হয়েছিল আজহার মাহমুদকে। তিনি পাকিস্তানের তিনটি ফরম্যাটের দলে কার্স্টেন ও গিলেসপির সহকারী হিসেবে কাজ করবেন।

পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি জানিয়েছেন, নবনিযুক্ত কোচদের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে। ইংল্যান্ড সফরে পাকিস্তানের শেষ টি২০ আন্তর্জাতিক ৩০ মে। সেটি খেলেই টি২০ বিশ্বকাপ খেলতে উড়ে যাবে কার্স্টেনের প্রশিক্ষণাধীন পাকিস্তান দল। অগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ রয়েছে পাকিস্তানের। সেটি পাকিস্তানের কোচ হিসেবে গিলেসপির প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে।

সফর বা সিরিজ বেছে নেয়, নবনিযুক্ত কোচেরা সব সময়ই পাকিস্তান দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। গিলেসপি টেস্ট দলের হেড কোচের দায়িত্বে থাকার পাশাপাশি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটের সঙ্গেও যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী পিসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+