IPL 2024: মাথা হেঁট হার্দিকের! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় গিলের গুজরাত টাইটান্সের

IPL 2024: গুজরাত টাইটান্স ছেড়ে আচমকাই যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। অধিনায়কত্বের দায়িত্বও নেন। বল হাতে সাফল্য পাননি। ব্যাট হাতেও কাজের কাজ করতে পারলেন না।

নিট ফল, আমেদাবাদ থেকে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হলো হার্দিক পাণ্ডিয়াকে। রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে অভিযান শুরু করল গুজরাত টাইটান্স।

IPL 2024

২০১২ সালের পর থেকে আর কখনও আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জেতেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই ধারা অব্যাহত থাকল এদিনও। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। সেই ম্যাচ শেষ অবধি ৬ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। উমেশ যাদব এই ওভারটি করতে যান। প্রথম বলে ছয় ও দ্বিতীয় বলে চার মারেন হার্দিক। যদিও তৃতীয় ও চতুর্থ বলে হার্দিক ও পীযূষ চাওলাকে সাজঘরে ফেরান উমেশ। ফলে ম্যাচ ফের ঝোঁকে গুজরাতের দিকে। উমেশের অভিজ্ঞতা আইপিএলে অধিনায়ক হিসেবে শুভমান গিলকে প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ তুলেছিল গুজরাত টাইটান্স। ৩৯ বলে সর্বাধিক ৪৫ রান করেন সাই সুদর্শন। ১৫ বলে ২২ রাহুল তেওয়াটিয়ার। ঋদ্ধিমান সাহা ১৫ বলে ১৯, শুভমান গিল ২২ বলে ৩১ রান করেন। আজমাতুল্লাহ ওমরজাই ১৭ ও ডেভিড মিলার করেন ১২।

আইপিএলে গত বছর খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। আজ নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিলেন তিন উইকেট। ঋদ্ধিকে বোল্ড করার পাশাপাশি ফেরালেন সুদর্শন ও মিলারকে। জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি উইকেট পীযূষ চাওলার। হার্দিক বোলিং ওপেন করেন, ৩ ওভারে ৩০ রান খরচ করে উইকেট পাননি।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক স্কোর ইমপ্যাক্ট প্লেয়ার ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি ৩৮ বলে ৪৬ রান করলেন। রোহিত শর্মা ৪৩, তিলক বর্মা ২৫ রান করেন। হার্দিক পাণ্ডিয়া ৪ বলে ১১ করে আউট হন। আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, স্পেনসার জনসন ও মোহিত শর্মা ২টি করে উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+