IPL 2024, GT vs SRH: হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ফেরার লড়াই গুজরাতের, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
রবিবার আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাত টাইটন্স এবং সাইরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সিএসকের কাছে হারতে হয়েছে গুজরাতকে। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া শুভমান গিলের দল।অন্যদিকে, ইডেনে প্রথম ম্যাচে কেকেআরে কাছে হারলেও ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড রান করে জয় পেয়েছে হায়দরাবাদ।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। নতুন অধিনায়ক শুভমান গিলের অধীনে টাইটানস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে সক্ষম হলেও তাদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে। লিগ টেবলে বিরাটদের। সাতে রয়েছে গুজরাত টাইটান্স। ২ ম্য়াচে গুজরাতের সংগ্রহ এখন ২ পয়েন্ট। শুভমান গিলের দলের নেট রান-রেট এই মুহূর্তে -১.৪২৫।

সানরাইজার্স দলে ফিরতে পারেন টি নটরাজন। বাঁহাতি সিমার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলায় অংশ নিতে পারেননি। কলকাতার বিরুদ্ধে সানরাইজার্সের প্রথম ম্যাচে নটরাজন সুন্দরভাবে বোলিং করেছিলেন, ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন। যদি তিনি ফিট হন, তাহলে জয়দেব উনাদকাটের বদলে নটরাজন দলে আসবেন। .২ ম্যাচ খেলে একটিতে হার, একটিতে জয়। ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে সানরাইজার্স। প্যাট কামিন্সের দলের নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৭৫।
উমেশ যাদবকে মহম্মদ শামির পরিবর্তে খেললেও, তবে অভিজ্ঞ পেসার সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। দুই ম্যাচে তিনি প্রতি ওভারে ১২ রান দিয়েছেন এবং মাত্র দুই উইকেট পেয়েছেন। কার্তিক ত্যাগীকে এই ম্যাচে সুযোগ দিতে পারে গুজরাত টাইটন্স।
ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক হিসাবে এখনও স্টাম্পের পিছনে কার্যকরী ভূমিকা নিলেও ওপেন করতে নেমে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি। প্রথম দুটি খেলায়, তিনি যথাক্রমে ২১ এবং ১৯ করেন। গুজরাত বিদেশী খেলোয়াড় ম্যাথিউ ওয়েড এবং বিআর শরথ, আছে কিন্তু গিলরা শুরুতেই কোনো পরিবর্তন করবে এমন সম্ভাবনা খুবই কম। ম্যাথু ওয়েড দলে যোগ দিয়েছেনন। অভিনব মনোহর বা শাহরুখ খান দলে আসতে পারেন।
এখনও পর্যন্ত এই দুই দল তিন বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে গুজরাত জিতেছে ২ বার, একবার জয় পেয়েছে সানরাইজার্স। মোতেরা স্টেডিয়ামে বড় রান উঠে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশঃ ট্রাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, , অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, , প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কান্ডে, জয়দেব উনাদকাট অথবা টি নটরাজন।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ - ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, উমেশ যাদব অথবা কার্তিক ত্যাগী, সাই কিশোর, স্পেনসার জনসন।












Click it and Unblock the Notifications