IPL 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ গুজরাত টাইটান্স খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। শুভমান গিলদের কাছে এই ম্যাচটি টিকে থাকার লড়াই।
গুজরাত বাকি সব ম্যাচ জিতলেও যে প্লে-অফে যাবে সেই নিশ্চয়তা নেই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেকেআরের কাছে হারলেই শেষ হয়ে যাবে যাবতীয় আশা। এই ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।
May 13, 2024, 10:48 pm IST
কেকেআর খেলবে প্রথম কোয়ালিফায়ার
বৃষ্টির জেরে ভেস্তে গেল আমেদাবাদে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। যার ফলে ছিটকে গেল শুভমান গিলের গুজরাত টাইটান্স। শেষ ম্য়াচে জিতলেও গুজরাত ১৩ পয়েন্টের বেশি যেতে পারবে না। কলকাতা নাইট রাইডার্স ১৯ পয়েন্টে পৌঁছে গেল। নিশ্চিত হলো প্রথম কোয়ালিফায়ার খেলা। রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনও দল কেকেআরকে পয়েন্টের নিরিখে স্পর্শ করতে পারবে না বা টপকাতে পারবে না।
May 13, 2024, 10:24 pm IST
সরানো হলো কভার
মাঠের কভার সরানো হলো। আউটফিল্ডে জল রয়েছে। খেলা শুরুর আশা দুই শিবিরেই। ৫ ওভারের খেলার জন্য শুরুর সময় রাত ১০টা ৫৬ মিনিট। মাঠে হাজির দুই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শুভমান গিল। তবে ঝিরঝিরে বৃষ্টি চলছেই। পিচ এখনও ঢাকা রয়েছে। পিচের কভারের উপর থাকা বড় কভার সরানো হয়েছে।
May 13, 2024, 9:36 pm IST
বৃষ্টি চলছেই
বৃষ্টি চলছেই। বৃষ্টি থামলে মাঠ খেলার উপযুক্ত করতে ৪০-৪৫ মিনিট লাগবে। রাত ১০টা ৫৬ মিনিটে শুরু হতে পারে ৫ ওভারের খেলা। ফলে যেহেতু বৃষ্টি চলছে ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হবে কেকেআরের, বিদায় নেবে গুজরাত টাইটান্স।
May 13, 2024, 7:19 pm IST
পিচ ঢাকা, বন্ধ ফ্লাডলাইট
গুজরাত টাইটান্স বনাম কেকেআর ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। পিচের কভার প্রথমে সরানো হলেও ফের পিচ ঢেকে দেওয়া হলো। বৃষ্টি নেই, তবে বিদ্যুতের ঝলকানি রয়েছে। ফ্লাডলাইট জ্বালানো হয়নি।
May 13, 2024, 7:00 pm IST
টস দেরিতে
আমেদাবাদে বৃষ্টি থামলেও বজ্রপাত হচ্ছে। সে কারণে টস পিছিয়ে গেল।
May 13, 2024, 6:51 pm IST
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে পারস্পরিক দ্বৈরথে তিনটির মধ্যে ২টিতেই জিতেছে গুজরাত টাইটান্স। ২০২২ সালে প্রথম সাক্ষাতে গুজরাতের জয় এসেছিল ৮ রানে। গত বছরের আইপিএলে রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে শেষ বলে আমেদাবাদে ৩ উইকেটে জিতেছিল কেকেআর। যদিও কলকাতায় ফিরতি সাক্ষাতে টাইটান্স জিতেছিল ৭ উইকেটে, ১৩ বল বাকি থাকতে।
6:51 PM, 13 May

7:00 PM, 13 May
টস দেরিতে
আমেদাবাদে বৃষ্টি থামলেও বজ্রপাত হচ্ছে। সে কারণে টস পিছিয়ে গেল।
7:19 PM, 13 May
পিচ ঢাকা, বন্ধ ফ্লাডলাইট
গুজরাত টাইটান্স বনাম কেকেআর ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। পিচের কভার প্রথমে সরানো হলেও ফের পিচ ঢেকে দেওয়া হলো। বৃষ্টি নেই, তবে বিদ্যুতের ঝলকানি রয়েছে। ফ্লাডলাইট জ্বালানো হয়নি।
9:36 PM, 13 May
বৃষ্টি চলছেই
বৃষ্টি চলছেই। বৃষ্টি থামলে মাঠ খেলার উপযুক্ত করতে ৪০-৪৫ মিনিট লাগবে। রাত ১০টা ৫৬ মিনিটে শুরু হতে পারে ৫ ওভারের খেলা। ফলে যেহেতু বৃষ্টি চলছে ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হবে কেকেআরের, বিদায় নেবে গুজরাত টাইটান্স।
10:24 PM, 13 May
সরানো হলো কভার
মাঠের কভার সরানো হলো। আউটফিল্ডে জল রয়েছে। খেলা শুরুর আশা দুই শিবিরেই। ৫ ওভারের খেলার জন্য শুরুর সময় রাত ১০টা ৫৬ মিনিট। মাঠে হাজির দুই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শুভমান গিল। তবে ঝিরঝিরে বৃষ্টি চলছেই। পিচ এখনও ঢাকা রয়েছে। পিচের কভারের উপর থাকা বড় কভার সরানো হয়েছে।
10:48 PM, 13 May