IPL 2024: জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর কেকেআর, হারলেই আশা শেষ গুজরাত টাইটান্সের

IPL 2024: আইপিএলে গুজরাত টাইটান্স ঝুলে আছে সরু সুতোর উপর। কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিলরা নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

গুজরাত বাকি সব ম্যাচ জিতলেও যে প্লে-অফে যাবে সেই নিশ্চয়তা নেই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেকেআরের কাছে হারলেই শেষ হয়ে যাবে যাবতীয় আশা।

IPL 2024

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে তিনটির মধ্যে ২টিতেই জিতেছে গুজরাত টাইটান্স। ২০২২ সালে প্রথম সাক্ষাতে গুজরাতের জয় এসেছিল ৮ রানে। গত বছরের আইপিএলে রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে শেষ বলে আমেদাবাদে ৩ উইকেটে জিতেছিল কেকেআর। যদিও কলকাতায় ফিরতি সাক্ষাতে টাইটান্স জিতেছিল ৭ উইকেটে, ১৩ বল বাকি থাকতে।

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্লে-অফে। যদিও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর নাইট শিবির। ফলে উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। তবুও রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দিতে হবে আন্দ্রে রাসেলকে। ফলে তাঁকে প্লে-অফে পাবে না কেকেআর। সেক্ষেত্রে রাসেলের বিকল্পের সন্ধান গুজরাত ম্যাচ থেকেই শুরু করতে পারে কেকেআর। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে আমেদাবাদে। ফলে কেকেআর প্লে-অফের আগে আমেদাবাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও বড় সুযোগ পাচ্ছে।

গুজরাত টাইটান্স আগের ম্যাচে আমেদাবাদে রেকর্ড গড়ে পরাস্ত করেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচের মতো কালকের ম্যাচও হাই স্কোরিং হতে পারে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। টাইটান্স উইনিং কম্বিনেশন ধরে রাখতেই চাইবে।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার, এম শাহরুখ খান, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা, কার্তিক ত্যাগী। বোলিংয়ের সময়- সন্দীপ ওয়ারিয়ার।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময়- বৈভব অরোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+