IPL 2024: দুই দিনেই ভেঙে গেল মায়াঙ্কের রেকর্ড, সর্বোচ্চ গতিবেগে বোলিংয়ে নতুন নজির গড়লেন কোয়েটজি
আইপিএল মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। রেকর্ডল সৃষ্টি হয় তা ভাঙার জন্যই। মাত্র দুই দিন আগে চলতি আইপিএলে সবচেয়ে দ্রুততম বোলিং করা নজির সৃষ্টি করেছিলেন লখনউ দলের বোলার মায়াঙ্ক যাদব। অনামী এই বোলার রীতিমতো প্রচারের আলোয় চলে আসেন। কিন্তু দুই দিনের মধ্যেই সেই রেকর্ড ভেঙে গেল। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দ্রুততম বোলিংয়ের নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েটজি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৭.৪ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি করেন জেরাল্ড কোয়েটজি। সুতরাং, এটিই এখন চলতি আইপিলের দ্রুততম বল। রাজস্থান ইনিংসের শেষ বলটিই ছিল এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের রেকর্ড গতির বল। একটুর জন্য আইপিলে সর্বকালীন রেকর্ড ভাঙতে পারলেন না জেরাল্ড কোয়েটজি। আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান পেসার শন টেটের নামে।

২০১১ আইপিএলে ১৫৭.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি করেন প্রাক্তন অজি স্পিডস্টার ।
লকি ফার্গুসন ২০২২ আইপিএলে ফার্গুসন ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি বল করেন। ভারতীয়দের মধ্যে আইপিএলে সব থেকে জোরে বল করার রেকর্ড রয়েছে উমরান মালিকের। তিনি ২০২২ আইপিএলে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টার একটি ডেলিভারি করেন। যদিও এই দুটি রেকর্ডই ভেঙে দিয়েছেন জেরাল্ড কোয়েটজি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড তাঁরই দখলে।
শনিবার পঞ্জাব কিংসেক বিরুদ্ধে বল হাতে নজর কাড়লেন লখনউ দলের মায়াঙ্ক যাদব।আইপিএলে নিজের প্রথম উইকেট নেওয়ার কয়েক মিনিট আগে মায়াঙ্কের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১১তম ওভারে ঘটনাটি ঘটে যখন যাদব শিখর ধাওয়ানকে মরশুমের দ্রুততম ডেলিভারি করেন। যা হতবাক করে দেয় সমস্ত ক্রিকেটপ্রেমীদের।
মায়াঙ্ক তাঁর বোলিং স্পেলে মোট ৭টি বল ১৫০ কিমি/ঘন্টা বেগে করেছেন। প্রথম ম্যাচেই তার এই দুর্ধর্ষ পারফরমেন্সের পর সমাজমাধ্যমে ঝড় তুলেছেন মায়াঙ্ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার নজির রয়েছে কোন বোলারদের?
১। জেরাল্ড কোয়েটজি- ১৫৭.৪ কিলোমিটার।
২. মায়াঙ্ক যাদব- ১৫৫.৮ কিলোমিটার।
৩. মায়াঙ্ক যাদব- ১৫৩.৯ কিলোমিটার।
৪. মায়াঙ্ক যাদব- ১৫৩.৪ কিলোমিটার।
৫. নান্দ্রে বার্গার- ১৫৩ কিলোমিটার।
৬. জেরাল্ড কোয়েটজি- ১৫২.৩ কিলোমিটার।
৭. আলজারি জোসেফ- ১৫১.২ কিলোমিটার।
৮. মাথিশ পাথিরানা- ১৫০.৯ কিলোমিটার












Click it and Unblock the Notifications