IPL 2024: বিরাটের থেকে শিখতে চান নাচের স্টেপ! দূরত্ব কমিয়ে কোহলি প্রসঙ্গে অকপট গম্ভীর

২০২৩ সালের আইপিএলের অন্যতম চর্চার বিষয় ছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কে রসায়ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে দুই তারকা সম্পর্কের সমীকরণ। কোথায় সেই তপ্ত বিবাদ, বিরাট গম্ভীর যে বন্ধুত্বের নতুন অধ্যায় ‌লিখছেন।

সূচনাটা হয়েছিল চিন্নাস্বামীতে। অতীতের যাবতীয় তিক্ততা বিতর্ক ভুলে একে অপরের কাছাকাছি এসেছিলেন বিরাট গম্ভীর। চিন্নাস্বামী দেখেছিল সম্পূর্ণ অন্যচিত্র। কোহলি-গম্ভীর কাছাকাছি এলেয়ন। না তাদের মধ্যে কোনও বাগ বিতন্ডা হল না। বরং এ যেন মধুরেন সমাপয়। জলপানের বিরতিতে মাঠে প্রবেশ করেছিলেন গম্ভীর। গম্ভীর কোহলির কাছে চলে গেলেন এবং দুজনেই একে জড়িয়ে ধরে একে অপরের সাথে কথা বললেন।

IPL 2024

এরপর ২০ এ্রপ্রিল ইডেনে আরসিবি কেকেআর দলের অনুশীলনের সময় বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলেন গম্ভীর কোহলি। তবে এই সবই ছিল দৃ্শ্যপট। দুই তারকাই এই বিষয়ে কোনও মন্তব্য করেননিব। অবশেষে কোহলির সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি ইস্যুতে গৌতম গম্ভীর বলেছেন - "বিরাট কোহলি একেবারে সঠিক বলেছেন যে 'আমরা একে অপরকে জড়িয়ে ধরেছি, লোকেরা তাদের মশলা হারিয়ে ফেলছে। তাদের কোনও ধারণা নেই এবং আমাদের মধ্যে সম্পর্ক কী রকমের। তারা কেবল প্রচার তৈরি করে, তারা লাইমলাইট চায় । এই জিনিসগুলি থেকে টিআরপি তৈরি হয় বলে।'

একইসঙ্গে গম্ভীর আরও বলেন, 'সব কিছু টিআরপির জন্য। আমি কী ধরনের মানুষ সেটা সংবাদমাধ্যম জানে না। বিরাটকে নিয়েও ওদের কোনও ধারণা নেই। কিন্তু ওরা চায় বিতর্ক তৈরি করতে। তাই সব কিছু বাড়িয়ে বলে।’

দুই জনেই ক্রিকেটের মহারথী। কিন্তু বিরাটের থেকে নাচের স্টেপ শিখতে চান গম্ভীর। নাইটদের মেন্টর বলেন, 'আমি চাইলেও একটুও নাচতে পারিনান।বিরাট খুব ভাল নাচে। তাই বিরাটের কাছ থেকে যদি আমাকে কিছু শিখতে হয়, সেটা হবে তার নাচের তাল। '

গৌতম গম্ভীর ও বিরাট কোহলির বিবাদের ইতিহাস বহু পুরনো। আইপিএল ২০১৩-এর সময় এই দুই খেলোয়াড়ের মধ্যে প্রথম সংঘাত হয়। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর এবং আরসিবি-র অধিনায়ক ছিলেন বিরাট। ২০২৩ সালের আইপিএলের অন্যতম চর্চার বিষয় ছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কে রসায়ন। সেই সময়ে দুই তারকাকে সব সময়ে একে অপরের বিরুদ্ধে দেখা গিয়েছিল। সব সময়ে বিবাদ ও সমালোচনার মধ্যে জড়িয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+