IPL 2024: নিলামে ঝড় তুলতে পারেন পাঁচ বিদেশি, বিশ্বকাপজয়ী হেড-কে পাওয়ার ক্ষেত্রে এগিয়ে কারা?
রাত পোহালেই শেষ হচ্ছে সময়সীমা। রবিবার বিকালের মধ্যেই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দিতে হবে বিসিসিআইয়ের কাছে। মিনি নিলামের আগে চর্চায় সবথেকে বেশি হার্দিক পাণ্ডিয়া। কিন্তু আসন্ন নিলামে ঝড় তুলতে পারেন পাঁচ বিদেশি ক্রিকেটারও। এই তালিকায় রয়েছেন কারা? সেই বিষয়েই বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
নিলামের দিনক্ষণ এখনও সরকারিভাবে জানায়নি বিসিসিআই, তবে ১৯ ডিসেম্বরই যে মিনি নিলাম হবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। আসন্ন নিলামে বড় দাম উঠে পারে ট্রাভিস হেডের। বিশ্বকাপে ফাইনালে শতরান করে যিনি অজিদের কাপ জিতিয়েছেন। সেই হেডকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। তবে তাঁকে পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিল্লি। এমনই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ রিকি পন্টিং। একাধিক দলের নজর রয়েছে অজি সুদর্শন ব্যাটারের দিকে। তবে এগিয়ে আছে দিল্লিই।

এই তালিকায় তৃতীয় নাম জেরাল্ড কোয়েটজি । প্রোটিয়া এই বোলার বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছেন। বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই। একাধিক দলই নিলামে তাঁকে নেওয়ার জন্য দর হাঁকতে পারে।
তালিকায় চতুর্থ নাম আফগানিস্তানের আজমাতুল্লাহ। রশিদ খান, গুরবাজদের পথ ধরেই এবার আইপিএলের মঞ্চে প্রবেশ করার প্রবল সম্ভাবনা এই আফগান ব্যাটারের। বিশ্বকাপে ব্যাট হাতে নজর কাড়া পারফরম্যান্স করেছেন।
আজমাতুল্লাহ ওমরজাইও অনেক দলের মতো চেন্নাই সুপার কিংসের টার্গেট লিস্টে রয়েছেন। বিশ্বকাপে আফগান এই ক্রিকেটার ব্যাট হাতে ৩৫৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। ১৯ ডিসেম্বরের নিলামে তাঁকে নিয়ে উৎসাহ দেখাবে একাধিক দলই।
এই তালিকাতে রয়েছেন আরও এক কিউয়ি ক্রিকেটার, ড্যারিল মিচেল। কিউয়ি এই ব্যাটসম্যান মিডল অর্ডারে নিউজিল্যান্ডকে ভরসা দিচ্ছেন। ভারতের বিরুদ্ধে লিগ পর্বে এবং সেমিফাইনালে সেঞ্চুরি আছে তাঁর। ফলে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের নোট বুকে রয়েছে তাঁর নাম। সিএসকে তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তবে ড্যারিল মিচেলকে নিতে ভালো টাকাই খরচ করতে হবে যে দলই নিক।
আপাতত সবদলই অঙ্ক কষেই নিলামের ময়দানে নামতে চলেছে। এখন সব নজর নিলামেই।












Click it and Unblock the Notifications