IPL 2024 Final: আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ, কোন চার বিষয় গুরুত্বপূর্ণ?

IPL 2024 Final: চেন্নাইয়ের চিপকে কাল আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ। আজ সানরাইজার্স অনুশীলন না করলেও মহড়া সাড়বে কেকেআর।

২০১৪ সালের পর কেকেআরের সামনে ফের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সানরাইজার্স হায়দরাবাদ খেতাব জিতেছে ২০১৬ সালে।

IPL 2024 Final

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে প্লে-অফে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় স্থানে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হারায় কেকেআর। দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স।

আইপিএলের পারস্পরিক দ্বৈরথের নিরিখেও কেকেআর অনেকটাই এগিয়ে রয়েছে সানরাইজার্সের চেয়ে। কালকের ম্যাচে তুল্যমূল্য লড়াই হওয়ারই অপেক্ষা। ইতিমধ্যেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে বেশ কয়েকটি বিষয়। যা ফাইনালের আগে উন্মাদনা তৈরিতে এক অন্য আবহ যোগ করেছে।

সানরাইজার্স হায়দরাবাদ যদি কাল ট্রফি জেতে তাহলে আইপিএল খেতাব জয়ের নিরিখে অস্ট্রেলীয় অধিনায়কদের হ্যাটট্রিক সম্পন্ন হবে এই ফ্র্যাঞ্চাইজিতে। ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় ডেকান চার্জার্স, যা ছিল হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির নাম। অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল খেতাব জিতেছিল ডেভিড ওয়ার্নারারের অধিনায়কত্বে। এরপর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের নেতৃত্বে ফাইনালে উঠেও খেতাব অধরা ছিল সানরাইজার্সের। এবার অস্ট্রেলিয়ার টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে আইপিএল খেতাব জয়ের স্বপ্ন দেখছে অরেঞ্জ আর্মি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দুই ক্রিকেটার ফাইনালে আমনে-সামনে হচ্ছেন। আইপিএল নিলামে প্যাট কামিন্সের দর (২০.৫০ কোটি টাকা) ছাপিয়ে যান মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ২৪.৭৫ কোটি টাকায় তাঁকে নেয় কেকেআর। সেই দুই প্লেয়ারের হাতে থাকবে নতুন বলে। তাঁদের উপর নির্ভর করবে দুই দলেরই সাফল্য।

টি২০ বিশ্বকাপ খেলতে আজ রাতেই ভারতের বেশিরভাগ ক্রিকেটার রওনা দেবেন মার্কিন মুলুকে। ভারতের টি২০ বিশ্বকাপ দলের কোনও ক্রিকেটার কেকেআরে নেই। রাজস্থান রয়্যালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে গেলে বিশ্বকাপ দলের তারকাদের আইপিএল ফাইনালে দেখা যেত। কেকেআরের মতো সানরাইজার্সেও নেই ভারতের টি২০ বিশ্বকাপ দলের কোনও ক্রিকেটার। ফলে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা থাকছেন না আইপিএল ফাইনালের আসরে।

আইপিএল এবার পেল না কোনও নতুন চ্যাম্পিয়নও। বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল আরসিবি বিদায় নিতেই। কেকেআর নামবে তৃতীয়বার আইপিএল খেতাব জেতার লক্ষ্যে। সানরাইজার্স হায়দরাবাদের সামনে দ্বিতীয়বার ও হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির সামনে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+