IPL 2024 Final: বৃষ্টিতে কেকেআরের অনুশীলন বাতিল, কলকাতা ও হায়দরাবাদের হয়ে শেষ ফাইনাল খেলা কারা এবারও নামবেন?
IPL 2024 Final: আইপিএল ফাইনালের আগে কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা ধাক্কা খেল। সানরাইজার্স হায়দরাবাদ গতকাল ম্যাচ খেলায় আজ অনুশীলন রাখেনি।
কলকাতা নাইট রাইডার্স ফাইনালের আগের দিন সন্ধ্যায় প্র্যাকটিস করার পরিকল্পনা রেখেছিল। গোটা দল স্টেডিয়ামে পৌঁছেও যায়। যদিও ব্যাঘাত ঘটাল বৃষ্টি।

আজ চেন্নাইয়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল অবশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম, ৪ শতাংশ। কেকেআর ফাইনালের মহড়া সেরে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। পরিকল্পনামাফিক সঠিক সময়ে স্টেডিয়ামে পৌঁছেও যায় নাইট ব্রিগেড।
ডিউ ফ্যাক্টর নিয়ে চর্চা অব্যাহত। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শিশির পড়েনি। ফলে রাজস্থান রয়্যালসের পরিকল্পনা ধাক্কা খায়। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলছেন, তাঁরা ডিউ ফ্যাক্টর নিয়ে ভাবছেন না। তবু আজ সান্ধ্যকালীন অনুশীলনে ডিউ আদৌ ফ্যাক্টর হবে কিনা তা বুঝে নিতে পারতো নাইটরা।
বিকেলে নির্ধারিত সময়েই সাংবাদিক বৈঠক করেন দুই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্স। বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি প্র্যাকটিস রেখেছিল কেকেআর। অনুশীলন শুরুর পরেই বৃষ্টি নামে। ফলে বাধ্য হয়ে ক্রিকেটাররা ড্রেসিংরুমে চলে যান। তবে প্রথম একাদশের বাইরে থাকা কয়েকজন সাপোর্ট স্টাফদের সঙ্গে বৃষ্টিতে ফুটভলি খেলেন।
২০২১ সালে শেষবার আইপিএল ফাইনাল খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে কেকেআর একাদশে থাকা ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, নীতীশ রানা, বরুণ চক্রবর্তী এবারেও রয়েছেন। বিশেষ করে সুনীল ও বরুণ চিপকের উইকেটে বাজিমাত করতে পারেন।
একুশের ফাইনালে কেকেআর দলে ছিলেন রাহুল ত্রিপাঠী। তিনি এবার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। সানরাইজার্স শেষবার আইপিএল ফাইনাল খেলেছিল ২০১৮ সালে। উল্লেখ্য, কেকেআর ও সানরাইজার্স সর্বশেষ আইপিএল ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই।
২০১৮ সালের আইপিএল ফাইনালে সিএসকে জেতে ৮ উইকেটে। একুশের ফাইনালে ধোনিদের জয় এসেছিল ২৭ রানে। ২০১৮ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স একাদশে থাকা একমাত্র ভুবনেশ্বর কুমারই রয়েছেন প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বর্তমান দলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications