Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলে হাজার ছক্কার হ্যাটট্রিক, দ্রুততম এ বছরই! দাপট সানরাইজার্সের

IPL 2024: আইপিএলে ১ হাজার ছক্কার হ্যাটট্রিক। পরপর তিনটি সংস্করণ সাক্ষী থাকল এক হাজারের বেশি ছয়ের। দ্রুততম ১ হাজার ছয় দেখা গেল চলতি সংস্করণেই।

আইপিএলের ১০টি দলের মধ্যে ছয়ের দাপটে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলের অভিষেক শর্মা এখনও অবধি সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

IPL 2024

২০২২ সালে ১ হাজারতম ছক্কা এসেছিল ৭০টি ম্যাচে, বল লেগেছিল ১৬,২৬৯। গত বছর ১ হাজার ছক্কা এসে যায় ৬৭তম ম্যাচে, ১৫৩৯১টি বল লেগেছিল এই মাইলফলক ছুঁতে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, এবার ৫৭টি ম্যাচ ও ১৩০৭৯ বলেই এসে গিয়েছে ১ হাজারতম ছক্কা।

গত বছরের আইপিএলে ৭৪টি ম্যাচে মোট ১১২৪টি ছয় হয়েছিল, যা এখনও অবধি সর্বাধিক। ২০২২ সালে ৭৪ ম্যাচে ১০৬২টি ছয় মেরেছিলেন বিভিন্ন দলের ব্যাটাররা। এবার এখনও অবধি ৫৭টি ম্যাচে ১০১৫টি ছয় হয়েছে। ফলে ম্যাচ প্রতি ১৭.৮১ ছক্কা হয়েছে, যা আইপিএলে রেকর্ড। ২০২৩ সালে যা ছিল ১৫.১৯।

এমনটা চললে আইপিএলের কোনও সংস্করণে ছক্কার সংখ্যার নিরিখে এবারের আইপিএলই শীর্ষে থাকতে চলেছে। এখনও বাকি ১৭টি ম্যাচ। গতবারের ছয়ের রেকর্ড ছুঁতে দরকার ১১০টি ছয়। এবারের আইপিএল শুরুর আগে কোনও ম্যাচে সবচেয়ে বেশি ৩৭টি করে ছয় দেখা গিয়েছিল ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে।

সেই রেকর্ড ভেঙে গিয়েছে ২৭ মার্চ হওয়া সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩৮টি ওভার বাউন্ডারি হয়েছে। সানরাইজার্সের রেকর্ড আবার ভেঙে গিয়েছে ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ৪২টি ছক্কা দেখা গিয়েছে দুই ইনিংস মিলিয়ে।

চলতি আইপিএলের পাঁচটি ম্যাচে ৩০টির বেশি ছয় হয়েছে। চলতি বছর সবচেয়ে বেশি ১৪৬টি ছয় মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা সর্বমোট ১৪৫টি ছয় মেরেছিলেন। ২০১৯ সালে কেকেআর ১৪৩, ২০১৬ সালে আরসিবি ১৪২ ও গত বছর মুম্বই ইন্ডিয়ান্স ১৪০টি ছয় মেরেছিল।

এবারের আগে কোনও সংস্করণেই সানরাইজার্স হায়দরাবাদ ১০০ বা তার বেশি ছক্কা হাঁকাতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা ২০১৮ সালে ১৪ ম্যাচে মেরেছিলেন ১১৫টি ছক্কা। এবার দিল্লি ক্যাপিটালস সেই নজির ছাপিয়ে ১২ ম্যাচে ১২০টি ছয় মেরেছে। সবচেয়ে বেশি ১২৩টি ছয় হজমও করেছে তারা।

২০২২ সালে আরসিবি ১৪৭টি ছক্কা হজম করেছিল, যা রেকর্ড। চলতি বছর দিল্লি ১২৩, কেকেআর ১১৯, আরসিবি ১১৮, মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ১১৩টি করে ছয় হজম করেছে। ফলে আরসিবির নজির অন্য কোনও দল ছাপিয়ে যেতেই পারে।

ছক্কা মারার স্ট্রাইক রেটে এগিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে প্রতি ৮.৪১ বলে একটি ছয় এসেছে। স্ট্রাইক রেটের নিরিখে দিল্লির পর রয়েছে যথাক্রমে কলকাতা (১০.০৫), বেঙ্গালুরু (১০.২৩), হায়দরাবাদ (১০.৩১)। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা সবচেয়ে ৩৫টি ছয় মেরেছেন। তাঁর পরেই রয়েছেন কেকেআরের সুনীল নারিন (৩২)। ট্রাভিস হেড ৩১, হেইনরিখ ক্লাসেন ৩১ ও রিয়ান পরাগ ২৮টি ছয় মেরেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+