IPL 2024: ১ রানে জয় পেলেও চাঙ্গা নাইট শিবির, স্টার্কের পাশেই সতীর্থরা, দেখুন কেকেআর সাজঘরের ভিডিও
আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ১ রানে জয় পেয়ে ঘরের মাঠে মানরক্ষা করতে সক্ষম হয়েছে নাইট রাইডার্স। কঠিন পরিস্থিতিতে যতই জয় আসুক নাইট শিবিরের স্নায়ু কিন্তু চাঙ্গা। ১ হোক বা ১০০ রানে জয়, দিনের শেষে প্লে-অফের লড়াইয়ে ২ পয়েন্টাই গুরুত্বপূর্ণ। তাই কেকেআর সাজঘরেও আত্মবিশ্বাসের সুর।
এবারের আইপিএলে একটি নতুন নিয়ম চালু করেছে কেকেআর। যেখানে কোচ, মেন্টর বা সাপোর্ট স্টাফ নয়, দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছেন ক্রিকেটাররাই। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পারফরম্যান্স বিশ্লেষণ করেছিলেন বরুণ চক্রবর্তী। আর আরসিবি ম্যাচের পর সেই ভূমিকায় দেখা গেল কেএস ভরতকে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভরতকেই এই দায়িত্ব তুলে দেন।

ফিল্ডিং প্রসঙ্গে আসতেই প্রথমেই ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত ক্যাচের কথা বলেন কেএস ভরত। তাঁর বক্তব্য, 'বোলারদের জন্য কাজটা সহজ ছিল না, কিন্তু তারা তাদের প্ল্যানে আস্থা রেখেছ। নিজেদের ক্ষমতা অনুসারে পরিকল্পনাগুলি কার্যকর করেছে। আমি রাসেল এবং নারিনের কথা বলব, কারণ একটা সময়ে নিয়ন্ত্রিত বোলিং করে উইকেট সংগ্রহ করে।'
জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করা কলকাতা নাইট রাইডার্সকে লিগ পর্বের মাঝপথে অত্যন্ত জমাট দেখাচ্ছে। প্রথম ৭টি লিগ ম্যাচের মধ্যে ৫টিতে জয় তুলে নিয়েছে কেকেআর। হেরেছে ২টি ম্যাচ।
#KnightsTV | Dressing room vlog ft KS Bharat
— KolkataKnightRiders (@KKRiders) April 22, 2024
We'll never stop believing in ourselves! 💪 pic.twitter.com/55lgFYD6jL
জয়ের মধ্যেও স্টার্ককে নিয়ে অস্বস্তি কমছে না। মিচেল স্টার্ক দলের প্রধান পেসার হওয়া সত্ত্বেও যথেচ্ছ রান খরচ করছেন। ওভার প্রতি ১০-এর বেশি রান দিচ্ছেন রাসেলও। সুনীল নারিন ছাড়া কৃপণ বোলিং করতে পারছেন না কেউই। যদিও স্টার্কের পাশেই রয়েছেন তাঁর সতীর্থরা। ভরত বলেন, 'কঠিন পরিস্থিতিতেও ভালো বোলিং করেছেন স্টার্ক। প্রথম ওভারে চোট পাওয়ার পরও বোলিং চালিয়ে যাওয়া ওর পক্ষে সহজ ছিল না। শেষ ওভারে ও দারুণ ভাবে আউটও করেছিল। ম্যাচটা সত্যিই সহজ ছিল না।' ।’
এরপরই সাজঘরে থাকা নাইট ক্রিকেটাররা স্টার্কের জন্য করতালি দিয়ে উঠেন, হালকা হাসিও দেখা যায় অজি তারকার মুখে। একইসঙ্গে প্রশ্ন দেখা দিয়েছে, স্টার্কের চোট কতটা গুরুতর? পরের ম্যাচে খেলতে পারবেন কেকেআরের দামি তারকা?
দলের দামি ক্রিকেটারকে নিয়ে কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন 'স্টার্ক দারুণ ক্রিকেটার।সাপোর্ট স্টাফেরা ওর মতো দক্ষতার কোনও বোলার চাইছিলেন। আমরা সেটা এনে দিয়েছি।' আমরা ওর পিছনে বিনিয়োগ করা টাকার অঙ্ক কখনও দেখি না। নিলামে অনেক কিছুই হতে পারে, যা ক্রিকেটারদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের মনে হয়েছে স্টার্কের মতো বোলার দলে এলে অনেক লাভ হবে। দলে ওর উপস্থিতি অন্য বৈচিত্র এনে দিয়েছে। ’












Click it and Unblock the Notifications