IPL 2024: ইডেনে কেকেআরের বাকি তিনটি ম্যাচই রাতে, বাড়ি ফেরা নিয়ে মুশকিল আসান পূর্ব রেল
IPL 2024: ইডেনে কলকাতা নাইট রাইডার্স পরপর আরও দুটি ম্যাচ খেলবে। তারপর ফের ইডেনে ম্যাচ রয়েছে মে মাসের ১১ তারিখ। এই তিনটি ম্যাচই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
ফলে রাতে খেলা শেষ হলে বাড়ি ফেরা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। কেউ কেউ আবার লাস্ট ট্রেন ধরার জন্য মাঠও ছাড়েন খেলা শেষের আগেই। যদিও বাড়ি ফেরা নিয়ে চিন্তা দূর করতে এগিয়ে এলো পূর্ব রেল।

কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। ফলে পরের দুটি হোম ম্যাচ জিতলেই প্লে-অফের দিকে এক পা বাড়াবে শ্রেয়স আইয়ারের দল। নাইটদের নেট রান রেট ১.২০৬।
২৬ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। ২৯ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১১ মে মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর। যদিও সব কিছু ঠিকঠাক চললে ততদিনে নাইটদের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে।
পাঞ্জাব ও দিল্লি ম্যাচ খেলে কেকেআর যাবে মুম্বই। ৩ মে মুম্বই ইন্ডিয়ান্স, ৫ মে লখনউ সুপার জায়ান্টস, ১৩ মে গুজরাত টাইটান্স ও ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের অ্যাওয়ে ম্যাচগুলি রয়েছে। তবে অ্যাওয়ে ম্যাচে নামার আগে আগামী দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া নাইটরা।
— Eastern Railway (@EasternRailway) April 23, 2024
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ জানিয়েছেন, কেকেআরের আসন্ন তিনটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ক্ষেত্রে আর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না। ওই ৩ দিনই বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে।
ওই দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে।
এ ছাড়া ওই দিনগুলিতেই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২ টা ০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১টা ৩২ মিনিটে। ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।












Click it and Unblock the Notifications