IPL 2024: কালবৈশাখীর তীব্রতায় নামতে পারল না কেকেআরের বিমান! আকাশপথেই অভিমুখ বদলে কোথায় শ্রেয়সরা?

IPL 2024: কালবৈশাখীর তাণ্ডবে দমদম বিমানবন্দরে অবতরণ করতে পারল না কলকাতা নাইট রাইডার্সের বিমান। লখনউ থেকে আজ সন্ধ্যায় শহরে ফেরার কথা ছিল শ্রেয়স আইয়ারদের।

লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ইতিমধ্যেই আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপরই আজ নজিরবিহীন বিপত্তির মুখে নাইটরা।

IPL 2024

কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ইডেনে সেটিই নাইটদের শেষ হোম ম্যাচ। তারপর কেকেআরের আরও দুটি ম্যাচ বাকি থাকবে। সেই দুটি ম্যাচ রয়েছে ১৩ মে আমেদাবাদে গুজরাত টাইটান্স ও ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

কেকেআর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট দখলে নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। নেট রান রেট ১.৪৫৩। প্লে-অফ খেলা পাকা হয়ে গিয়েছে। কেন না, যদি ১৬ পয়েন্টে যদি রাজস্থান রয়্যালসের সঙ্গে অন্যান্য দলও পৌঁছয়, সেক্ষেত্রেও নাইটদের সমস্যা হবে না। কেন না, এবারের আইপিএলে সেরা নেট রান রেট কেকেআরেরই।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। আজ কেকেআরের তরফে জানানো হয়েছিল, সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ লখনউ থেকে কলকাতা নাইট রাইডার্সের বিমান ছাড়বে। দমদম বিমানবন্দরে সেই বিমান পৌঁছনোর কথা ছিল রাত ৭টা ২৫ মিনিটে।

সেই সময়ই বাংলার বিভিন্ন জেলায় চলছিল কালবৈশাখীর তাণ্ডব। প্রবল ঝড়, সেই সঙ্গে বৃষ্টি। কলকাতার অনেক জায়গায় জলও জমে যায়। কলকাতার খারাপ আবহাওয়ার প্রভাব পড়ে বিমান ওঠা-নামার ক্ষেত্রেও। আবহাওয়া প্রতিকূল থাকায় এদিন নির্ধারিত সময়ে নাইটদের বিমান অবতরণ করতে পারেনি। সেটিকে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে।

রাত পৌনে ৯টা নাগাদ কেকেআরের তরফে জানানো হয়েছে, গোটা দলকে নিয়ে নিরাপদেই গুয়াহাটিতে অবতরণ করেছে চার্টার বিমান। তবে আজ রাতেই কেকেআর কলকাতায় আসবে কিনা বা এলেও কখন আসবে তা নিয়ে চর্চা চলতে থাকে। এরপর রাতের দিকে জানানো হয়েছে, গুয়াহাটি থেকে কলকাতায় বিমান যাওয়ার সবুজ সঙ্কেত মিলেছে। রাত ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা কেকেআরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+