IPL 2024: কার্তিকের বিদায়ে বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি, বিরাট কোহলির হতাশার বহিঃপ্রকাশের পুনরাবৃত্তি ভাইরাল

IPL 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কয়েক মাসের ব্যবধানে দেখা গেল এক দৃশ্য। গত বছর বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই উইকেটের বেল ফেলে দিয়েছিলেন বিধ্বস্ত বিরাট কোহলি।

গতকাল এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ছিটকে যাওয়ার পর সেই বিরাট কোহলিই উইকেটের বেল ফেলে দিলেন। বিরাটের আইপিএল খেতাব জয়ের অপেক্ষা আরও দীর্ঘতর হলো।

IPL 2024

এরই মধ্যে দীনেশ কার্তিকের বর্ণময় কেরিয়ারেও নেমে এলো যবনিকা। ম্যাচের শেষে কার্তিকের চোখে জল। কিপিং গ্লাভস খুলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন। সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হলেন। কার্তিককে সামনে এগিয়ে দিয়েই মাঠ ছাড়ল আরসিবি।

এই সব থেকেই ইঙ্গিত মিলল কার্তিকের অবসরের। যদিও আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আভাস দিলেন, কার্তিককে ভবিষ্যতে আরসিবির সাপোর্ট স্টাফেও দেখা যাবে। ক্রিকেটার, ধারাভাষ্যকার হিসেবে কার্তিকের প্রশংসার ফাঁকে ফ্লাওয়ার জানালেন, যেভাবে তিনি সতীর্থদের গাইড করেন, তাতেই কোচ হিসেবে সাফল্যের গুণ উদ্ভাসিত।

টানা ৬টি ম্যাচে হারের পর টানা ৬টি ম্যাচ জিতেই প্লে-অফে পৌঁছেছিল আরসিবি। কিন্তু টানা সপ্তম জয় এলো না, চুরমার ট্রফি জয়ের স্বপ্ন। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যে আউট হওয়া গ্লেন ম্যাক্সওয়েল ড্রেসিংরুমে ঢোকার সময় হতাশায় দরজায় আঘাত করলেন হাত দিয়ে।

বিরাট কোহলিকে দেখা গিয়েছে মোবাইলে চোখ রাখতে। বাকিরাও বিধ্বস্ত। কোহলি আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের শুরুটা খুবই খারাপ হয়েছিল। যে মানের খেলা প্রত্যাশিত, সেখানে পৌঁছতে পারেনি। যদিও তারপর আমরা সকলে মিলে আত্মমর্যাদার কথা ভেবে নিজেদের মেলে ধরাতেই আত্মবিশ্বাস ফিরে পাই।

যেভাবে জয়ের ডাবল হ্যাটট্রিক সেরে শেষ চারে ওঠা নিশ্চিত হয়েছে তা স্পেশ্যাল বলে চিহ্নিত করে বিরাট বলেছেন, এটা আমি সারা জীবন উপভোগ করব, মনে রাখব। দলের প্রত্যেকের চারিত্রিক দৃঢ়তা, সব কিছু উজাড় করে দেওয়াতেই এটা সম্ভব হয়েছে। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, এই ম্যাচগুলিতে তা হওয়ায় আমি গর্বিত।

অধিনায়ক ফাফ দু প্লেসিও নিজের দলকে নিয়ে গর্বিত। যদিও ফাইনালে উঠতে না পারার হতাশা রয়েছে। তাঁর কথায়, এলিমিনেটরের আগে শেষ ৬টি ম্যাচ দারুণ ছিল। তাতে প্রত্যাশা আরও কিছু বেড়ে যায় স্বাভাবিকভাবেই। আরও উন্নতমানের স্পেশ্যাল কিছু প্রত্যাশিত। সেটা হলো না, তাই হতাশা আছেই।

দীনেশ কার্তিক বলেন,৬টি ম্যাচ জেতার পর এই ম্যাচটি খেলতে নেমেছিলাম। এবার খেতাব আসবে বলে বিশ্বাস বাড়ছিল। কিন্তু খেলায় সব সময় শেষটা রূপকথার মতো হয় না। কঠিন দিন আসে, যখন কোনও কিছুই ঠিক হয় না। সেটা এলো এদিন আমাদের ক্ষেত্রে। আরও কিছুটা রান বেশি হলে ভালো হতো বলে মনে করছে আরসিবি। কেন না, শিশির পড়লে ব্যাটিং সহজ হয়ে যায়। তবুও বোলারদের পাশে রয়েছেন দলের সকলেই। কঠিন সময়ে যেভাবে সমর্থকরা দেশের নানা প্রান্তে মন-প্রাণ ঢেলে সমর্থন করেছেন তাতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান বিরাট-ফাফরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+