Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dinesh Karthik In IPL: আইপিএলে DK শুধু ধোনির পিছনে, অবসরের আগে লজ্জার রেকর্ড ভাগ ম্যাক্সওয়েলের সঙ্গে

Dinesh Karthik In IPL: আনুষ্ঠানিক ঘোষণাই শুধু হয়নি। তবে আইপিএলে যে শেষ ম্যাচটি তিনি খেলে ফেললেন তা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক।

রাজস্থান রয়্যালসের কাছে আরসিবির খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপর কার্তিক মাঠ ছেড়েছেন সতীর্থদের করতালিতে, একেবারে সামনে থেকে। পরে বলেছেন, সব শেষটা রূপকথার মতো হয় না।

Dinesh Karthik In IPL DK

আইপিএলে এতদিন অবধি সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড কার্তিকের একার দখলেই ছিল। যদিও গতকাল গ্লেন ম্যাক্সওয়েল স্পর্শ করেছেন সেই লজ্জার কীর্তি। ম্যাক্সওয়েল ১৩৪ ম্যাচে ১২৯ ইনিংসে এবং কার্তিক ২৫৭ ম্যাচে ২৩৪ ইনিংসে ১৮ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

আইপিএলে সবচেয়ে বেশি ২৬৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মা ও দীনেশ কার্তিক ২৫৭টি করে ম্যাচ করে রয়েছেন ধোনির পরেই। আইপিএলে উইকেটকিপার হিসেবে ধোনির শিকার ১৯০, কার্তিকের ১৭৪টি। ফলে শিকারের নিরিখে দ্বিতীয় স্থানে কার্তিক ১৩৭টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ৩৭টি। ধোনির নামের পাশে ১৪৮টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং।

চার বা তার নীচে ব্যাট করতে নেমে রান করার নিরিখেও ধোনির পর দ্বিতীয় স্থানে কার্তিক। ধোনির রয়েছে ৫০৪৭ রান, কার্তিকের ৪০৯৭। কার্তিক কখনও ওপেন করেননি। তিনে নেমেছেন ৩০ ইনিংসে। ২০৪টি ইনিংসে তিনি নেমেছেন চারে বা তার পরে।

ডেথ ওভার অর্থাৎ ১৭ থেকে ২০ ওভারের মধ্যে কার্তিক ১৫৬৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৮৬.৯৭। এই সময়কালে ৯১টি ছয় মেরেছেন ৮৩৭ বলে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি রান ধোনির (২৭৮৬), তাঁর পরেই রয়েছেন কায়রন পোলার্ড (১৭০৮)। পোলার্ডের পর তৃতীয় স্থানে কার্তিক।

২০১৮ সালের আইপিএল থেকে ধরলে ডেথ ওভারে ১৯৫.৭৭ স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন কার্তিক। আইপিএলে কার্তিকের মোট রান ৪৮৪২, যা তাঁকে রেখেছে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দশম স্থানে। ২৩৬ ম্যাচে তিনি উইকেটকিপার হিসেবে খেলে ৪৪৬৩ রান করেছেন। ফলে উইকেটকিপার হিসেবে তিনি দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী (ধোনির রয়েছে ২৫৮ ম্যাচে ৫১২৫ রান)।

আইপিএলে সবচেয়ে বেশি সতীর্থ পাওয়ার নিরিখে কার্তিক সকলের চেয়ে এগিয়ে। তিনি ২৫৭টি আইপিএল ম্যাচে মোট ১৮৭ জন সতীর্থ পেয়েছেন। অজিঙ্ক রাহানে পেয়েছেন ১৬৮ জনকে, শিখর ধাওয়ান ১৬৭ জনের সঙ্গে বিভিন্ন দলে খেলেছেন।

কার্তিক দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। সব দলের হয়েই হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএল কেরিয়ারে সব দলের হয়ে খেলে অর্ধশতরান কার্তিক ছাড়া আর রয়েছে যুবরাজ সিংয়ের।

আইপিএলে দুটি দলের হয়ে কেরিয়ারে ১ হাজারের বেশি রান করেছেন কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১৪৩ ও দিল্লির হয়ে ১০৩৬। আরসিবির হয়ে তিনি ৯৩৭ রান করে থামলেন। ১৭টি আইপিএল মরশুমে তিনি মাত্র দুটি ম্যাচে দলে ছিলেন না।

২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে কেকেআর ম্যাচে দলে রাখেনি। গত বছর সানরাইজার্সের বিরুদ্ধে আরসিবির হয়ে কার্তিকের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার কথা থাকলেও তার দরকার পড়েনি। এর মাঝে ২৩৩টি ম্যাচ পড়েছে, সব কটি ম্যাচেই খেলেছেন কার্তিক। ২০০৯ থেকে ২০১৯ অবধি টানা ১৬৫টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা।

রশিদ খান ২০১৭ সালে আইপিএল অভিষেকের পর প্রতিটি ম্যাচেই খেলেছেন। কার্তিক ২টি ম্য়াচে দলে না খেলায় আইপিএল কেরিয়ারে ৬ ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বমোট ৯৯.২৩ শতাংশ ম্যাচ খেলেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+