IPL 2024: টি২০ বিশ্বকাপে খেলতে ১০০ শতাংশ প্রস্তুত, কার্তিক তাকিয়ে বিগ থ্রি-র সিদ্ধান্তের দিকে
IPL 2024: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। জুনে শুরু টি২০ বিশ্বকাপ। তখন কার্তিকের বয়স হবে ৩৯। যদিও ভারতের জার্সিতে বিশ্বকাপে নামতে তিনি ১০০ শতাংশ প্রস্তুত, কলকাতায় জানালেন কার্তিক।
২০২২ সালে টি২০ বিশ্বকাপে খেলেছিলেন। তারপর বেশিরভাগ সময়টা ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় কাটিয়েছেন। তবে আইপিএলে কার্তিকের পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই।

এবারের আইপিএলে কার্তিক আরসিবির তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ৭ ম্যাচে ২২৬ রান করেছেন, সর্বাধিক ৮৩, ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ২০৫.৪৫! বিরাট কোহলি ৭ ম্যাচে ৩৬১ রান করেছেন, কার্তিকের সামনে তাঁর দলের শুধু ফাফ দু প্লেসি (৭ ম্যাচে ২৩২ রান)।
কার্তিক আজ সাংবাদিকদের বলেন, জীবনের এই পর্যায়ে ফের ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে তা হবে সবচেয়ে সেরা অনুভূতি। দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলার চেয়ে বড় কিছু হতে পারে না। আমি আপ্রাণ চেষ্টা চালাব সুযোগ পাওয়ার। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপে দুই কিপারকে রেখে দল গঠন হতে পারে।
দীনেশ কার্তিককে তাই লড়তে হচ্ছে সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, ঋষভ পন্থের সঙ্গে। কার্তিক বলেন, ভারতের সেরা দল বাছাইয়ের ভার তিন সৎ লোকের হাতে রয়েছে। রাহুল দ্রাবিড়, অজিত আগরকর ও রোহিত শর্মা। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নেব। আমি তাঁদের সঙ্গেই রয়েছি। তবে আমি একটা কথাই বলতে চাই, আমি ১০০ শতাংশ প্রস্তুত। টি২০ বিশ্বকাপের বিমান ধরার জন্য সব কিছু করতে তৈরি।
কার্তিক নিজের সীমাবদ্ধতা অনুযায়ীই বোলারদের বিরুদ্ধে রণকৌশল স্থির করেন। তিনি বলেন, নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকা জরুরি। আমি রাসেল বা পোলার্ডের মতো নই। তাঁদের মিসহিটেও ছয় হতে পারে। আমি গ্যাপ দেখে শট খেলি, কোন ধরনের বলে বাউন্ডারি মারা যায় সে ব্যাপারে সচেতন থাকি।
বোলারদের বল করার ধরন, ম্যাচ পরিস্থিতির কথা মাথায় রেখে কার্তিক অনুশীলন করেন বলেও জানিয়েছেন। অর্থাৎ কোন বোলার তাঁকে কী ধরনের বল করতে পারেন, সেই ডেলিভারিগুলিতে কীভাবে বাউন্ডারি করা যায় তা আগে থেকেই আঁচ করার চেষ্টা করেন। সেভাবেই অনুশীলন। মাঠে নেমে সেই পরিকল্পনা যাতে খাটে তারই চেষ্টা চালান। আরসিবির ফিনিশারের ভূমিকা উপভোগ করছেন, পাখির চোখ আসন্ন বিশ্বকাপ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications