IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর পদ ছাড়ছেন সচিন? গুজবে কান ‌না দিয়ে জেনে নিন আসল সত্যিটা

আইপিএল নিলামের আগেই বিরাট চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়া‌ন্স। রোহিত শর্মার পরিবর্তে আসন্ন মরসুমে মু্ম্বই দল নেতৃত্বের ভার তু‌লে দিয়েছে হার্দিক পাণ্ডিয়ার হাতে। কিন্ত এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই আগুনে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বিতর্কে জড়িয়ে পড়লেন সচিন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ার একটা অংশে দেখা যাচ্ছে মুম্বই দলের মেন্টরের পদ ছাড়ছেন সচিন! কিন্তু সত্যিটা কী? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবার রোহিত দলে থাকবেন শুধুই ক্রিকেটার হিসাবে।কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মানতে পারছেন না দলের সমর্থকদের একাংশ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো একটি খবর ছড়িয়ে পড়ে। অধিনায়কত্ব নিয়ে অসন্তোষের জেরে দলের মেন্টরের পদ ছাড়ছেন সচিন।

IPL 2024

মুম্বইয়ের সঙ্গে ব্যক্তিগত কারণে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সচিন তেন্ডুলকর। হার্দিক পান্ডিয়াদের মেন্টর হিসাবে কি আর পাওয়া যাবে না তাঁকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করতে থাকেন যে, রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব যাওয়ার পরই মাস্টার ব্লাস্টারও মুম্বই শিবির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় রটে যাওয়া এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। মুম্বই শিবিরের মেন্টর পদেই আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স বা সচিন কোনও পক্ষই কিছু জানাননি।
সচিন মুম্বইয়ের ভূমিপুত্র। আর মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে সচিনের সম্পর্ক আইপিএলের শুরু থেকেই।

২০১১ ও ২০১২ আইপিএলের এই দুই মরসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০১২ সালে নেতৃত্ব ছেড়ে পরের দুই মরসুম ব্যাটার হিসাবে দলে ছিলেন। ২০১৩ সালে রোহিতের হাত ধরেই আইপিএল ট্রফি জেতে মুম্বই। ২০১৩ সালেই অবসর নেন সচিন। ২০১৪ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর হিসেবে রয়েছেন সচিন।

সচিনের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স দলের বন্ধন অত্যন্ত শক্তিশালী। আম্বানি পরিবারের সঙ্গে ব্যক্তি সম্পর্ক রয়েছে সচিনের। এমনকি সচিন পুত্র অর্জুন বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটার।

রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের।২০১৫ সালে মুম্বইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও শেষ দুই মরসুম মুম্বইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে ২০২২ সালে আইপিএল জিতেছেন হার্দিক। এ বার নাটকীয় ভাবে তাঁকে কিনেছে এবং দলনেতা করেছে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+