CSK In IPL 2024: আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের শিবির শুরু, ধোনি কবে যোগ দেবেন?
CSK In IPL 2024: চেন্নাই সুপার কিংস ২২ মার্চ চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। তার আগে আজ থেকে শুরু হয়ে গেল সিএসকে-র প্রাক-মরশুম শিবির।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বোলিং কোচ ডোয়েইন ব্র্যাভোরা অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেননি। ভারতীয় ক্রিকেটাররাই আপাতত যোগ দিচ্ছেন শিবিরে। বাকিরা ধাপে ধাপে চলে আসবেন।

গতকালই শিবিরে যোগ দিয়েছেন সিমার দীপক চাহার। চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাকের লক্ষ্যে যিনি আইপিএলে নিজের সেরাটা উজাড় করে দিতে চাইছেন। গত ডিসেম্বরে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের মাঝপথেই চোটের কারণে সরে দাঁড়ান। যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরেও।
চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে, চাহারের সঙ্গেই গতকাল পেসার সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরী, অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকর, অজয় মণ্ডল, স্পিনার প্রশান্ত সোলাঙ্কিও প্রথম থেকেই শিবিরে থাকছেন। ভারতীয় দলের আরেক সদস্য ঋতুরাজ গায়কোয়াড়ও পৌঁছে গিয়েছেন। দলের ম্য়াসকট ঋতুরাজকে আমন্ত্রণ করছে, সেই ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে আজ।
STARSTRUCK! 🤩💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2024
Vanakkam, Rutu! 🦁🙌#DenComing pic.twitter.com/e4DcRmUQuY
চাহার, ঋতুরাজরা টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে আইপিএলের মতো মঞ্চে নিজেদের দাবি জোরালো করার প্রচেষ্টা চালাবেন। মহেন্দ্র সিং ধোনি দলের সঙ্গে কবে যোগ দেবেন তা স্পষ্ট নয়। গতকাল সস্ত্রীক ধোনিকে দেখা গিয়েছে জামনগরে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে।
ধোনি ও সাক্ষীর সঙ্গেই সেখানেই দেখা গিয়েছে সস্ত্রীক ডোয়েইন ব্র্যাভোকে। সিএসকের এই প্রাক্তনী অবসরের পর বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। ৭ এপ্রিল অবধি চারটি ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে দুটি হোম ও দুটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে।
২২ তারিখ আরসিবির বিরুদ্ধে খেলার পর ২৫ মার্চ নিজেদের মাঠেই চেন্নাই সুপার কিংস খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ৩১ মার্চ বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ধোনিদের। ৫ এপ্রিল হায়দরাবাদে সিএসকের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
Home is where the heart belongs! 💛 Day 1 of Anbuden Arrivals! 🦁🥳#DenComing pic.twitter.com/2McNqsJsB6
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2024
শিবম দুবের চোট চিন্তায় রাখছে মহেন্দ্র সিং ধোনির দলকে। রঞ্জি খেলতে গিয়ে চোট পেয়ে রঞ্জি ট্রফি থেকে ছিটকে গিয়েছেন শিবম। তিনি আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। ধোনি শিবিরের প্রথম থেকেই হাজির থাকেন। নিজে অবশ্য আইপিএলের জন্য অনুশীলন শুরু করেছেন। কিন্তু এবারই ধোনি শুরু থেকে নেই সিএসকের প্রি-সিজন শিবিরে।
চেন্নাই সুপার কিংস দল- অজয় মণ্ডল, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরী, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, ড্যারিল মিচেল, সমীর রিজভী, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, অবিনাশ আরাবেল্লী।












Click it and Unblock the Notifications