IPL 2024: আইপিএলে দিল্লির সামনে হায়দরাবাদ, প্রত্যাবর্তনের পর ঘরের মাঠে প্রথমবার নামছেন ঋষভ পন্থ

IPL 2024: আইপিএলে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এর আগে হোম ম্যাচগুলি বিশাখাপত্তনমে খেলেছে ক্যাপিটালস।

ফলে দুর্ঘটনার পর ক্রিকেট মাঠে ফেরার পর এই প্রথম নিজের চেনা মাঠ, চেনা পরিবেশে নামবেন ঋষভ পন্থ। সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই চলতি আইপিএলে দু-বার সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। ফলে লড়াই হবে জমজমাট।

IPL 2024

আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের দ্বৈরথ হয়েছে ২৩টি। তার মধ্যে ১২টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের জয় ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে আবার দিল্লি এগিয়ে ৪-১ ব্যবধানে।

গত বছরের আইপিএলে হায়দরাবাদে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস ৭ রানে জয়লাভ করেছিল। ফিরতি সাক্ষাতে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদ জয় ছিনিয়ে নেয় ৯ রানে। অরুণ জেটলি স্টেডিয়ামে পারস্পরিক ৬টি দ্বৈরথে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে পাঁচটিতে, দিল্লির জয় ১টিতে।

এই প্রতিবেদন লেখার সময় ৬ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান রেট ০.৫০২) নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালস টানা ২টি ম্যাচ জেতার ফলে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে। নেট রান রেট মাইনাস (-) ০.০৭৪।

দিল্লিতে চলতি আইপিএলের প্রথম ম্যাচ হচ্ছে। পিচ দেখে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছেন, উইকেট ভালোই। গত বছরের থেকে বেশি ঘাস রয়েছে। গত বছর দিল্লি ক্যাপিটালস সাতটির মধ্যে পাঁচটি হোম ম্যাচই হেরেছিল। তবে উইকেট এবার ভালো আচরণ করবে বলে আশাবাদী পন্টিং।

ডেভিড ওয়ার্নার আঙুলে চোটের কারণে গুজরাত টাইটান্স ম্যাচে খেলতে পারেননি। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু না এলেও ফোলাভাব ছিল। হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন, ওয়ার্নার ৮৫ থেকে ৯০ শতাংশ ফিট। মাঝে আরও কয়েকটি দিন গিয়েছে। ওয়ার্নারের চোট পুরো সেরে গেলে তিনি দলে ফিরতে পারেন।

সানরাইজার্স হায়দরাবাদের অবশ্য চোট-আঘাতের কোনও সমস্যা নেই। ফলে সেরা একাদশ নিয়েই নামতে চলেছেন প্যাট কামিন্সরা। কালকের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বেশ ভালো গরম থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২২ শতাংশ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, অভিষেক পোড়েল, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্য়াটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মুকেশ কুমার। বোলিংয়ের সময়- খলিল আহমেদ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, নীতীশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন। বোলিংয়ের সময়- ময়াঙ্ক মার্কণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+