IPL 2024, DC vs RR Updates: সঞ্জুর লড়াকু ইনিংসেও ভরাডুবি রাজস্থানের, শেষ চারের দৌড় জমাল দিল্লি ক্যাপিটালস

IPL 2024: আইপিএলে আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। জিতলেই আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করবে রাজস্থান।

প্লে-অফে উঠতে হলে দিল্লি ক্যাপিটালসকে তাদের তিনটি ম্যাচেই জিততে হবে। আজকের ম্যাচের স্কোর, নিউজ আপডেট ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  DC vs RR Updates                              -      -

May 07, 2024, 11:30 pm IST

রাজস্থানের পরাজয়

দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে পরাস্ত রাজস্থান রয়্যালস। ২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। যশস্বী করেন ৪। জস বাটলার ১৭ বলে ১৯ রান করে আউট হন দলের ৬৭ রানের মাথায়, ৫.৫ ওভারে। ১১ ওভারে ১০৩ রানে পড়ে তৃতীয় উইকেট। রিয়ান পরাগ ২২ বলে ২৭ রান করেন। এরপর সঞ্জু স্যামসন ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভম দুবেকে নিয়ে। স্যামসন ৮টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৮৬ রান করে আউট হন। দুবে ১২ বলে ২৫ রান করে আউট গন। ডনোভান ফেরেরা ১ ও রবিচন্দ্রন অশ্বিন ২ রানের বেশি করতে পারেননি। শেষ ওভারের দ্বিতীয় বলে রভম্যান পাওয়েলকে ফেরান মুকেশ কুমার। পাওয়েল ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রানে থামে। ট্রেন্ট বোল্ট ২ ও আবেশ খান ৭ রানে অপরাজিত থাকেন। খলিল আহমেদ ৪ ওভারে ৪৭ ও কুলদীপ যাদব ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি করে উইকেট নিলেন। মুকেশ কুমারও পেলেন দুটি উইকেট। তিনি ৩ ওভারে দেন ৩০। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫ ও রসিখ সালাম ৩ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ২০ রানে জেতার ফলে নেট রান রেট এখন মাইনাস (-) ০.৩১৬। লখনউ সুপার জায়ান্টস ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে। রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়েই দাঁড়িয়ে রইল। নেট রান রেট ০.৪৭৬।
May 07, 2024, 9:13 pm IST

রাজস্থানের টার্গেট ২২২

রাজস্থান রয়্যালসের সামনে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ২২১। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অভিষেক পোড়েল ৩৬ বলে সর্বাধিক ৬৫ রান করেন। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক করেন ২০ বলে ৫০। শেই হোপ ১, অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থ দুজনেই ১৫ রান করে আউট হন। ২০ বলে ৪১ রান ট্রিস্টান স্টাবসের। গুলবদিন নঈব করেন ১৯। রসিখ সালাম করেন ৯। কুলদীপ যাদব ৫ রানে অপরাজিত থাকেন। রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নিয়েছেন।
May 07, 2024, 7:12 pm IST

দিল্লি ক্যাপিটালস দল

দিল্লি ক্যাপিটালস- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শেই হোপ, ট্রিস্টান স্টাবস, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), গুলবদিন নঈব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
May 07, 2024, 7:07 pm IST

রাজস্থান রয়্যালস দল

রাজস্থান রয়্যালস- রভম্যান পাওয়েল, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শুভম দুবে, ডোনোভান ফেরেরা, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
May 07, 2024, 7:05 pm IST

রাজস্থান শিবিরে চোটের ধাক্কা

চোটের কারণে রাজস্থান রয়্যালস দলে আজ নেই ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার। দিল্লি ক্যাপিটালস আজও পেল না ডেভিড ওয়ার্নারকে। গুলবদিন নঈব ও ইশান্ত শর্মাকে রেখে নামল ক্যাপিটালস।
May 07, 2024, 7:02 pm IST

টস জিতল রাজস্থান রয়্য়ালস

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে রাজস্থান রয়্যালস ফিল্ডিং নিল।
May 07, 2024, 6:43 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে পারস্পরিক ২৮টি দ্বৈরথে রাজস্থান রয়্যালসের জয় ১৫টিতে, ১৩টিতে দিল্লির কাছে হেরেছে রাজস্থান। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ক্যাপিটালসকে ১২ রানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। দুই দলের শেষ পাঁচটি ডুয়েলের নিরিখে রাজস্থান ৩-২ ব্যবধানে এগিয়ে দিল্লির চেয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+