IPL 2024:এক ধাক্কায় ১১ জনকে বিদায় দিল দিল্লি, সৌরভদের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ?
আইপিএলদ নিলামের আগে বড় সড় বদলের পথে গেল দিল্লি ক্যাপিটালস। ১১ জন ক্রিকেটারকে নিলামের আগেই ছাঁটাই করে দিল দিল্লি। রবিবার দল জমা দেওয়ার শেষ দিন ছিল। দিল্লি দলের তালিকা প্রকাশের পরই দেখা গেল বড় চমক। এক ধাক্কায় বিদায় দেওয়া হয়েছে ১১ জন ক্রিকেটারকে।
দিল্লি দল বিদায় জানিয়েছে রাইলি রুসো, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান, প্রিয়ম গর্গ। ১১ জন ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দেওয়ায় ২৮.৯৪ কোটি পার্সে নিয়েই মিনি নিলামে নামতে পারবে দাদার দল।

পৃথ্বী শকে প্রত্যাশা মতোই দলে রেখে দিল দিল্লি দল। তাঁর পারফরম্যান্স বা ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত তরুণ ওপেনারের উপর আস্থা হারল না দিল্লি ফ্রাঞ্চাইজি। একইসঙ্গে ঋষভ পন্থকে দলে রেখেই আইপিএল পরিকল্পনা সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংরা। একইসঙ্গে দলে জায়গা দলে রেখেছেন দুই বাংলার ক্রিকেটার মুকেশ কুমার এবং অভিষেক পোড়েলকেও।
দিল্লি দল ধরে রেখেছ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, ললিত যাদব, খলিল আহমেদ, মার্শ, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, আনরিখ নর্টেজে। পাশাপাশি ব্যাক আপ হিসাবে দলে আছেন, অভিষেক পোড়েল, যশ ধূল, ঈশান্ত শর্মা, পৃথ্বী শ, এনগিডি লুঙ্গি, প্রবীণ দুবে, ভিকি ওসওয়াল।
সরফরাজ খান এবং মনীশ পান্ডেকে বিদায় জানিয়েছে দিল্লি । গত মরসুমে এই দুই ক্রিকেটারকে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। দিল্লি ক্যাপিটালস তাদের রিলিজ প্লেয়ারদের যে ১১ জনের নাম ঘোষণা করে দিয়েছে। তাদের মধ্যে এই দুই নামও।
চলতি মাসে কলকাতায় বসেছিল দিল্লি দলের শিবির, সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায় আভাস দিয়েছিলেন আগামী মরসুমে ঋষভ পন্থ খেলবেন। সেই মতো পন্থকে দলে রাখা হয়েছে। তবে পুরো ফিট না হলে সমস্যায় পড়তে হতে পারে দিল্লিকে। কারণ দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন অভিষেক পোড়েল। গত বছর কয়েকটি ম্যাচে খেলেছিলেন তরুণ এই ক্রিকেটার।
মনে করা হচ্ছে নিলামে একজন বিদেশি উইকেটরক্ষক ব্যাটারের জন্য ঝাঁপাবে দিল্লি দল। তাই ১১ জন ক্রিকেটারকে রিলিজ করে মোটা অঙ্কের টাকা ১৯ ডিসেম্বরের জন্য বাঁচিয়ে রাখল পার্থ জিন্দালের দল। মনে করা হচ্ছে ট্রাভিস হেডের জন্য অল আউট ঝাঁপাতে পারে দিল্লি দল। বিশ্বকাপ ফাইনালের নায়ককে পেতে মরিয়া দিল্লি দল।












Click it and Unblock the Notifications