IPL 2024: আরশাদের লড়াইয়ের পরও আইপিএল থেকে বিদায় লখনউয়ের! দিল্লির জয়ে ফ্যাক্টর রাহুলের বিরাট ভুল
IPL 2024: গুজরাত টাইটান্সের পর এই প্রথম লখনউ সুপার জায়ান্টসও নেই আইপিএলের প্লে-অফে। দিল্লি ক্যাপিটালসের কাছে হারায় সব পথ বন্ধ লোকেশ রাহুলদের।
বিগত ২ বছর ধরে তৃতীয় স্থান দখল করে লখনউ গিয়েছে প্লে-অফে। এবার ১৩টি ম্যাচ খেলে তারা আপাতত সাতে। ক্যাপিটালসের কাছে আজকের হারের অন্যতম কারণ লোকেশ রাহুলের পিচ বুঝতে না পারা। তাঁর এই ভুলেই ভরাডুবি।

টস জিতে ফিল্ডিং নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। চলতি আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া এর আগের চারটি ম্যাচে জিতেছিল প্রথমে ব্যাট করা দল। আজও সেই ধারা বজায় থাকল। ফলে রাহুল কেন ফিল্ডিং নিলেন তা জানতে চাওয়া হলে উত্তর আসে, দলের বোলাররা তরুণ। ফলে তাঁদের আগে বল করিয়ে রান তাড়া করবেন অভিজ্ঞ দায়িত্বশীল ব্যাটাররা। যদিও সেই প্ল্যান খাটেনি।
দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ তোলে। এই স্টেডিয়ামে সব কটি ম্যাচেই এবার প্রথম ইনিংসে দুই শতাধিক রান উঠল। অভিষেক পোড়েল ৩৩ বলে সর্বাধিক ৫৮ রান করেন। মেরেছেন পাঁচটি চার ও চারটি ছয়। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস।
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক শূন্য, শেই হোপ ২৭ বলে ৩৮, অধিনায়ক ঋষভ পন্থ ২৩ বলে ৩৩ রান করেন। ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। নবীন উল হক ৪ ওভারে ৫১ রান দিয়ে নেন ২ উইকেট। আরশাদ খান ৩ ওভারে ৪৫ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ২৬ রান খরচ করে তুলে নেন একটি করে উইকেট।
যদিও রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লখনউ সুপার জায়ান্টস। পাওয়ারপ্লে-র মধ্যেই পড়ে চার উইকেট। ৪.১ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৪৪, ৭.৩ ওভারে ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। প্রথম ওভারের পঞ্চম বলেই লোকেশ রাহুল আউট হন। তিন বলে করেন পাঁচ।
লখনউয়ের দুই ওপেনারকেই ফেরান ইশান্ত শর্মা। কুইন্টন ডি কক ৮ বলে ১২ রান করেন। রাহুল ফিরেছিলেন দলের সাত রানে। ২.৫ ওভারে ২৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ৩.১ ওভারে ২৪ রানেই পড়ে তৃতীয় উইকেট। ৭ বলে ৫ রান করে আউট মার্কাস স্টইনিস।
পঞ্চম ওভারের প্রথম বলে ইশান্ত শর্মার তৃতীয় শিকার দীপক হুডা (২ বলে ০)। আয়ুষ বাদোনি করেন ৯ বলে ৬। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন নিকোলাস পুরান। ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ২৭ বলে ৬১ করে তিনি মুকেশ কুমারের শিকার। ৬টি চার ও চারটি ছয় মেরেছেন তিনি।
ক্রুণাল পাণ্ডিয়া ১৮ বলে ১৮ করে আউট হলে লখনউয়ের সপ্তম উইকেট পড়ে ১৪.৪ ওভারে ১৩৪ রানে। আজকের ম্যাচে দলে আসা আরশাদ খান ও যুধবীর সিং এরপর মরিয়া প্রয়াস চালাতে থাকেন। যুধবীর ৭ বলে ১৪ রান করে খলিল আহমেদের বলে আউট হলে ১৭ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৬৭।
এরপর আরশাদ ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রবি বিষ্ণোই ২ রান করে রান আউট ম্যাকগার্কের সরাসরি থ্রো-য়। ১৮.৩ ওভারে নবম উইকেটের পতন ১৮৩ রানে। লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানের বেশি যেতে পারেনি। তিনটি চার ও পাঁচটি ছয় মেরে ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন আটে নামা আরশাদ। নবীন উল হক ৪ বলে ২ রানে নট আউট থাকেন।
ইশান্ত শর্মা চার ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। মুকেশ কুমার ও কুলদীপ যাদব- দুজনেই ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে নেন ১টি করে উইকেট। খলিল আহমেদ, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবসও একটি করে উইকেট দখল করেন।
চলতি আইপিএলে দিল্লির কাছে দু-বারই হারল লখনউ। কেকেআরের কাছে ৯৮ রান, সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬২ বল বাকি থাকতে ১০ উইকেটে হারের পর এদিন পরাজয়ের হ্যাটট্রিক করল লখনউ। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications