IPL 2024, DC vs KKR: শাহরুখের সামনেই সুপারহিট নারিন শো, আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে নাইটরা
আইপিএলে নতুন নজির গড়ল কেকেআর। কয়েকদিন আগেই মুম্বইয়ের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছি হায়দরাবাদ। বুধবার বিশাখাপত্তনমে সেই রেকর্ড একটুর জন্য ভাঙতে পারল না কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তুলল নাইটরা। এরআগে ২০১৮ সালে ইন্দোরে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল নাইটরা।এটাই ছিল কেকেআরের সর্বোচ্চ রান।
শাহরুখ খানের সামনেই সুপার হিট সুনীল নারিন শো। ইডেনে প্রথম ম্যাচের বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে উপস্থিত ছিলেন কিং খান। তাঁর সামনেই ব্যাট সুনামি তুললেন নারিন। তাঁকে ওপেন করানো নিয়ে অনেক বারই সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেকেআর থিঙ্ক ট্যাঙ্ককে। কিন্তু সৈকত শহরেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন নারিন।

পাওয়ার প্লে-তে বড় রান করার জন্যই নারিনকে ওপেন করতে পাঠায় কেকেআর টিম ম্যানেজমেন্ট। বুধবার যেন স্টার মার্কস নিয়ে পাস করলেন নারিন। সল্ট ও নারিন জুটি দুরন্ত মেজাজে শুরু করেন। ওপেনিং জুটিতেই উঠে ৬০ রান। ১২ বলে ১৮ রান সল্ট আউট হলেও নারিন কিন্তু উইকেটে টিকে থাকেন। চতুর্থ ওভারে বল করছিলেন ইশান্ত শর্মা। সেই ওভারে সুনীল নারাইন ২৬ রান করলেন। তিনটি ছক্কা এবং দু'টি চার মারলেন কেকেআর ওপেনার। কেকেআরের হয়ে এটাই সর্বোচ্চ রান নারিনের।
নারিনের দাপটে পাওয়ার প্লে-তে ৮৮ রান স্কোর বোর্ডে তুলে ফেলে কেকেআর। প্রথমে অর্ধশতরান করেন। তার পর শতরানের দিকেই এগিয়ে যেতে থাকেন। তাঁকে থামানোর কোনও উপায়ই যেন ছিল না দিল্লি বোলারদের কাছে। নিজের ছন্দে আপন মহিমায় খেলতে থাকেন নারিন। একটা সময় যখন মনে হচ্ছিল শতরান নিশ্চিত। তখনই মিচেল মার্শের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। তবে তাঁর ব্যাটিং দিল খুশ করে দিল বাদশার। আউট হয়ে ফেরার সময় নারিনকে অভিবাদন জানালেন কিং খান।
নারিন ছাড়াও এই ম্যাচে কেকেআরের হয়ে নজর কাড়লেন অভিষেককারী রঘুবংশী। বুধবার ব্যাট করতে নেমে নিজের জাত চেনালেন ১৮ বছরের তরুণ রঘুবংশী। ২৫ বলে ৫০ করলেন তিনি। ৫৪ রানে থেমে গেল তাঁর ইনিংস।
এরপর নাইটদের ব্যাটিংয়ের হাল ধরেন রাসেল এবং শ্রেয়স। কেকেআর অধিনায়ক ১০ বলে ১৮ রান করে আউট হন। যদিও সুনীলের পর জমে উঠে রাসেল শো। ১৯ বলে ৪১ রান করলেন রাসেল।












Click it and Unblock the Notifications