IPL 2024, DC vs KKR: ব্যাটিংয়ের পর দাপট বোলিংয়েও, দিল্লি জয় করে লিগের শীর্ষস্থান দখল নাইটদের
আইপিএলে জয়ের হ্যাটট্রিক কেকেআরের। বুধবার তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়ে দিল নাইট ব্রিগেড। সেই সঙ্গে লিগের শীর্ষে উঠে এল শ্রেয়স আইয়ারের দল।
বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাটি করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গেল সুনীল নারিনকে। সল্ট ও নারিন জুটি দুরন্ত মেজাজে শুরু করেন। ওপেনিং জুটিতেই উঠে ৬০ রান। ১২ বলে ১৮ রান সল্ট আউট হলেন সল্ট। তবে শাহরুখের সামনেই ব্যাট হাতে ঝড় তুললেন নারিন, তাঁর সঙ্গী হলেন রঘুবংশী।

নারিন শো শেষ হওয়ার পরই শুরু রাসেল ঝড়। ব্যাট হাতে আগ্রাসী রাসেল ১৯ বলে ৪১ রান করলেন। চারটি বাউন্ডারি মারার পাশাপাশি তিনটি ছক্কা মারেন তিনি। এর ফলে আন্দ্রে রাসেল আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ২০০টি ছক্কা হাঁকালেন। ইনিংসের শেষ ওভারে স্লোয়ার ইয়র্কারে রাসেলকে বোল্ড করেন দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেন। ভেঙ্কটেশ(৫), শ্রেয়স (১৮), রমনদীপ(২) বড় রান পেলেন না।
শেষ পর্যন্ত একটুর জন্য মাত্র কয়েকদিন আগে গড়া সানরাইজার্সের ২৭৭ রানের রেকর্ড অক্ষত থাকল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তুলল কেকেআর।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড এখন কেকেআরের দখলে। আরসিবি নামল তিন নম্বরে। নিজেদের সর্বোচ্চ স্কোর করার পাশাপাশি আরও দুটি রেকর্ড গড়ল কেকেআর।
এর আগে দিল্লির বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিল চেন্নাই সুপার কিংস। গত মরসুমে চেন্নাই সুপার কিংস করেছিল ৩ উইকেটে ২২৩ রান। সেটাই এত দিন ছিল আইপিএলে দিল্লির বিরুদ্ধে কোনও দলের করা সর্বোচ্চ রান। কেকেআর সেই রেকর্ড ভেঙে দিল।বিশাখাপত্তনমের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৩ রান করেছিল চেন্নাই। এ দিন কেকেআর সেই রেকর্ডও ভেঙে দিল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্জয়ের মুখে পড়ে দিল্লি দল। পরিবর্ত হিসাবে নামা বৈভব অরোরা পৃথ্বি শ-কে ১০ রানে আউট করলেন। বল হাতে কেকেআরের হয়ে প্রথম উইকেট পেলেন স্টার্ক। ১৮ রানে ফেরালেন ওয়ার্নারকে। মিচেল মার্শকে ০ রানে আউট করলেন স্টার্ক। অভিষেক পোড়েলও খালি হাতেই ফিরলেন অরোরার বলে।
এরপর দিল্লি ব্যাটিংয়ের হাল ধরেন পন্থ ও স্টাবস জুটি। ২৫ বলে ৫৫ রান করার পরই বরুণ চক্রবর্তীর বলেই আউট হলেন পন্থ। পরের বলেই আউট করলেন অক্ষর প্যাটেলকে। পন্থের পর অর্ধশতরান করলেন স্টাবস। ৫৪ রান করে বরুণের বলেই আউট হলেন। সুমিত (৭), রাসিক (১), নরখিয়া(৪) পুরোপুরি ব্যর্থ হলেন।
শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১৬৬ রানেই শেষ দিল্লির ইনিংস। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন, বৈভব অরোরা ৩ উইকেট নেন।ম্যাচ জিতে ৩ ম্যাচে ৬ পয়েন্ট ও ২.৫২ রানরেট নিয়ে লিগের শীর্ষে উঠে এল নাইটরা। দ্বিতীয়স্থানে চলে গেল রাজস্থান।












Click it and Unblock the Notifications