IPL 2024, DC vs KKR: কেকেআর-দিল্লির লড়াই সেয়ানে সেয়ানে, আইপিএলের ইতিহাসে দুই দলের ম্যাচের ফলাফল জানুন
DC vs KKR: বুধবার বিশাখাপত্তনমে আইপিএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দাদার দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েই নামছে নাইট ব্রিগেড। আইপিএলের ইতিহাসে এই দুই দলের লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। আইপিএলের ইতিহাসে ৩২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল।দিল্লি জিতেছে ১৫ বার, কেকেআর ১৬ বার, এক ম্যাচে ফলাফল হয়নি।
২০০৮ থেকে ২০২৩ আইপিএলের ইতিহাসে দিল্লি এবং কলকাতার ম্যাচগুলির ফলাফলগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে। ২০০৮ সালে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে কলকাতা ২৩ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। ২০০৯ সালে আবার দিল্লি দুটি ম্যাচেই নাইটদের বিরুদ্ধে জয় হাসিল করে। প্রথম পর্বের ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় পর্বের ম্যাচে ৭ উইকেটে জেতে দিল্লি।

২০১৩ সালে প্রথম পর্বের ম্যাচে কলকাতা ৬ উইকেটে জয় হাসিল করে। দ্বিতীয় দফার ম্যাচে ৭ উইকেটে জেতে দিল্লি। ২০১৪ সালে প্রথম পর্বের ম্যাচে দিল্লি ৪ উইকেটে জেতে, দ্বিতীয় পর্বের সাক্ষাতে ৮ উইকেটে জয় পায় নাইট ব্রিগেড। ২০১৫ সালে দুই পর্বের ম্যাচেই জেতে কেকেআর। প্রথম পর্বে ৬ উইকেটে দ্বিতীয় পর্বের ম্যাচে ১৩ রানে জয় হাসিল করে কেকেআর। ২০১৬ সালে প্রথম পর্বের ম্যাচে ৯ উইকেটে জয় পায় কেকেআর। দ্বিতীয় পর্বের ম্যাচে ২৭ রানে জয় পায় দিল্লি।
২০১৭ সালে দুই পর্বের ম্যাচেই জয় পায় কেকেআর। প্রথম পর্বে ৪ উইকেটে, দ্বিতীয় পর্বে ৭ উইকেটে জেতে কেকেআর। ২০১৮ সালে প্রথম বারের সাভাতে ৭১ রানে কেকেআর জিতলেও দ্বিতীয় পর্বের ম্যাচে ৫৫ রানে জয় পায় দিল্লি। ২০১৯ সালে প্রথম পর্বের ম্যাচ টাই হলেও সুপার ওভারে জেতে দিল্লি। দ্বিতীয় পর্বের ম্যাচেও ৭ উইকেটে জয় পায় দিল্লি। ২
০২০ সালে দিল্লি ক্যাপিটালস প্রথম পর্বের ম্যাচ ১৮ রানে জিতলেও দ্বিতীয় পর্বে কেকেআর ৫৯ রানে জেতে। ২০২১ সালে প্রথমবারের সাক্ষাতে ৭ উইকেটে জয় পায় দিল্লি, দ্বিতীয়বারের অবশ্য কেকেআর ৩ উইকেটে জয় পায়। প্লে অফেও কেকেআর তিন উইকেটে জেতে।
২০২২ সালে দুইবারই জেতে দিল্লি। প্রথমবার ৪৪ রানে , দ্বিতীয়বার ৪ উইকেটে। ২০২৩ সালে একবার মুখোমুখি হয় দুই দল। দিল্লি ৪ উইকেটে জয় পায়।












Click it and Unblock the Notifications