IPL 2024: গুজরাত টাইটান্স প্রতিশোধ নিতে দিল্লিতে, জয়ে ফিরতে মরিয়া চাপে থাকা পন্থের ক্যাপিটালস

IPL 2024: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে গুজরাত টাইটান্স। প্লে-অফের দৌড়ে ভালোভাবে থাকতে গেলে দুই দলের কাছেই কালকের ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।

গত বুধবার আমেদাবাদে গুজরাত টাইটান্সকে ৮৯ রানে অল আউট করে ৬৭ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান তাতে ২-২ হয়েছে।

IPL 2024

২০২২ সালে দুই দলের প্রথম দ্বৈরথ গুজরাত টাইটান্স জিতেছিল ১৪ রানে। গত বছর প্রথম সাক্ষাতে দিল্লিতে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল টাইটান্স। ফিরতি সাক্ষাতে আমেদাবাদে পাঁচ রানে জেতে ক্যাপিটালস। এবারও দিল্লি ক্যাপিটালস আমেদাবাদে গিয়ে জিতেছে।

আমেদাবাদে গিয়ে জেতার পর দিল্লি ক্যাপিটালস অবশ্য আগের ম্যাচেই নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়েছে। যাতে ঋষভ পন্থের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কালকের ম্যাচ হারলেই প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে দিল্লির।

গুজরাত টাইটান্স অবশ্য নিজেদের মাঠে দিল্লির কাছে হারের ধাক্কা সামলে নিয়েছে মুল্লানপুরে গিয়ে পাঞ্জাব কিংসকে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়ে আসায়। তবুও গুজরাত টাইটান্সের ব্যাটিং বিভাগ আশ্বস্ত রাখতে পারছে না টিম ম্যানেজমেন্টকে।

গুজরাত টাইটান্স উইনিং কম্বিনেশনে সম্ভবত পরিবর্তন আনবে না। দিল্লি ক্যাপিটালসের কাছেও খুব বেশি বিকল্প নেই। ফলে দুই দলেই খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গুজরাত রয়েছে ছয়ে, ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে রয়েছে দিল্লি।

অরুণ জেটলি স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। আগের ম্যাচেই এখানে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২৬৬ তুলেছিল, দিল্লি ক্যাপিটালস ১৯.১ ওভারে অল আউট হয়েছিল ১৯৯ রানে। দিল্লির তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির পূর্বাভাস নেই। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৯ শতাংশ।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বি সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, উমেশ যাদব, নূর আহমেদ। বোলিংয়ের সময়- মোহিত শর্মা।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার। বোলিংয়ের সময়- খলিল আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+