IPL 2024, DC vs CSK: মুকেশের দুরন্ত বোলিংয়ে প্রথম জয় দিল্লির,ট্র্যাজিক নায়ক হয়েই থাকলেন ধোনি

আইপিএলে জয়ের খাতা খুলল দিল্লি ক্যাপিটালস। সিএসকের বিরুদ্ধে ২০ রানে জয় পেল ঋষভ পন্থের দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার।

IPL 2024 DC vs CSK

৩৫ বলে ৫২ রান করার পর আউট হলেন অজি তারকা। ওয়ার্নারের ইনিং৩সে ছি‌ল ৫টি চার এবং তিনটি ছক্কা।মুস্তাফিজুরের বলে দুরন্ত ক্যাচ নেন পাথিরানা।মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে সুইচ হিটে শর্ট থার্ডম্যানের উপর দিয়ে শট খেলতে চেয়েছিলেন ওয়ার্নার। ব্যাটে বলে সংযোগও হয় ঠিকঠাক। বাউন্ডারি যেন সময়ের অপেক্ষা। এমন সময় ছো মেরে ক্যাচ পাথিরানার।

পৃথ্বী শ-কে কেন খেলানো হচ্ছে না এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট।গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ মে-র সেই ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন পৃথ্বী শ। আইপিএলে প্রত্যাবর্তন সেই সিএসকের বিরুদ্ধেই।২৭ বলে ৪৩ রান করার পর জাদেজার বলে আউট হলে‌ন পৃথ্বি শ।

মিচেল মার্শ ১৮ ও স্টাবস ০ রানেই সাজঘরে ফেরত যান।কিন্তু ব্যাট হাতে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস জারি রাখেন অধিনায়ক পন্থ। প্রত্যাবর্তনের পর প্রথম দুই ম্যাচে রান না পেলে ও সিএসকের বিরুদ্ধে চেনা ছন্দে পাওয়া গেল পন্থকে। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলল দিল্লি। সিএসকের হয়ে পাথিরানা তিনটি উইকেট নেন। মুস্তাফিজুর ও জাদেজা একটি করে উইকেট নেন। দীপক চাহার তাঁর ৪ ওভারে ৪২ রান দেন। তুষার দেন ২৪ রান। তাঁরা কেউই কোনও উইকেট পাননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাইয়ের। শুরুতেই দুই এপেনার ঋতুরাজ(১) ও রাচিন রবীন্দ্রকে (২) আউট করেন খলিল আহমেদ।এরপর সিএসকে ব্যাটিংয়ের হাল ধরেন রাহানে ও মিচেল। এই জুটি ৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলে। ৩৪ রানে মিচেলকে আউট করে জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল।

IPL 2024,GT vs SRH: জমাট বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং, ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল গুজরাত
৩০ বলে ৪৫ রান‌ করে মুকেশ কুমারের বলে আউট হলেন রাহানে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং দুটি ছক্কা। সমীর রিজভিও ০ রানে মুকেশের বলে আউট হলেন। পরিবর্ত শিবম দুবের সঙ্গে জুটি বাঁধেন জাদেজা। কিন্তু ১৮ রান করার পরই মুকেশের বলেই আউট হলেন দুবে।

এরপর ব্যাট হাতে নামেন ধোনি। চলতি মরশুমে প্রথমবার ব্যাট হাতে ‌নামলেন মাহি। প্রথম বলেই চারপ মারলেন। কিন্তু দ্বিতীয় বলেই তাঁর ক্যাচ ফস্কালেন খলিল।ধোনি-জাদেজা ম্যাচে জাগিয়ে তুললেন চেন্নাইকে।ব্যাট হাতে হৃদয় জিতলেন মাহি। ১৬ বলে ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলে বুঝিয়ে দিলেন এখনও ব্যাট হাতে ম্যাজিক দেখাতে পারেন মাহি। তাঁর ইনিংসে ছিল চারটি ‌চার এবং তিনটিন ছক্কা। জাদেজা ২১ রানে অপরাজিত থাকলেন।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তুলল চেন্নাই। মুকেশ কুমার ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দিল্লির জয়ের অন্যতম নায়ক হয়ে থাকলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+