IPL 2024: অভিষেকে উচ্ছসিত ওয়ার্নার, বঙ্গ ক্রিকেটারকে বিরাট সার্টিফিকেট দিলেন বিশ্বকাপজয়ী তারকা

আইপিএলের মঞ্চে বাংলা দলের ক্রিকেটারদের দূরবীন দিয়ে দেখতে হয়। হাতে গোনা মাত্র কয়েকজন বাংলা দলের ক্রিকেটে আইপিএলে নিয়মিত খেলছেন। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা খেলছেন আইপিএলে। তবে অ্যান ক্যাপ ক্রিকেটার হিসেবে এবার বাংলার অভিষেক পোড়েল নজরকাড়া পারফরম্যান্স করেছেন। বাংলার এই তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার।

অভিষেক পোড়েল দিল্লি ক্যাপিটালসের হয়ে এই বছরের আইপিএলে ১৬২ স্ট্রাইক রেটে রান করছেন। বাংলার তরুণ উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল আইপিএলে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং ইউনিটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন৷ দলের অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারও মুগ্ধ অভিষেকের পারফরম্যান্সে।

Abishek Porel

ওয়ার্নার বলেন, 'অভিষেক পোড়েল অসামান্য ক্রিকেটার। প্রথম ম্যাচে অভিষেক দারুণ খেলেন। সেই ম্যাচে কিন্তু আমরা শুরুতেই উইকেট হারিয়ে ফেলি এবং তারপরে একজন পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। আমার মনে হয় তার নয়টি বল ছিল এবং সে ৩০ রান করে খেলায় পরিবর্তন আনে এবং অন্য দিনও সে খুব ভালো খেলছে।'

ঋদ্ধিমান সাহাকে বাদ দিলে কেউই ধারাবাহিক নন। কেউই নিজের জায়গা এত বছর ধরে অটুট রাখতে পারেননি। অনেক দিন পর আর এক কিপারের হাত ধরে আইপিএলে স্বপ্ন দেখতেই পারে বাঙালি।সৌরভই গত বছর অভিষেককে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে। সে ভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু এ বার অনেক পরিণত। ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সেঞ্চুরি করেছেন। রয়েছে হাফ সেঞ্চুরিও।

আইপিএলে খুব একটা ভালো জায়গায় নেই দাদর দল। তবে ওয়ার্নার এখনও প্লে অফ খেলার বিষয়ে আশাবাদী। দিল্লি শিবিরের অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন, "দল হিসেবে আমরা যেই জায়গায় থাকতে চেয়েছিলাম। সেখানে নেই আমরা। আমরা এখান থেকে বাকি ম্য়াচগুলো নিঃসন্দেহে জিততে চাই। আমরাও ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই। তার জন্যই পরবর্তী ম্য়াচগুলো জিততে হবে। আশা করি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারব।''

দিল্লি ক্যাপিটালস বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+