IPL 2024: রাজস্থান ম্যাচ খেলেই দেশে ফিরবেন কারান, ধাওয়ান অনিশ্চিত! পাঞ্জাব কিংস নতুন অধিনায়কের সন্ধানে

IPL 2024: দলের নাম থেকে জার্সির রং বদল। কোনও কিছু করেই দলের ভাগ্য ফেরাতে পারেননি প্রীতি জিন্টারা। পাঞ্জাব কিংস এবারের আইপিএল থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে।

এখনও তাদের দুটি ম্যাচ বাকি। কাল গুয়াহাটিতে খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রবিবার হায়দরাবাদে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

IPL 2024

লিয়াম লিভিংস্টোন ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। তিনি জানিয়েছেন, টি২০ বিশ্বকাপে যাতে হাঁটুর চোট না ভোগায় সে কারণে পর্যাপ্ত বিশ্রাম নিতেই আইপিএলে আর খেলবেন না। যদিও জানা গিয়েছে, তাঁর হাঁটুর চোট এমন গুরুতর নয় যাতে আগেভাগে সরে দাঁড়াতেই হতো।

টি২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। লিভিংস্টোন, জস বাটলার, ফিল সল্টরা ফিরেছেন। কালকের ম্যাচ খেলেই পাঞ্জাব কিংসের স্যাম কারান, জনি বেয়ারস্টোও ফিরে যাবেন।

পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান এপ্রিলের ৯ তারিখের পর থেকে আর কোনও ম্যাচে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন স্যাম কারান। পাঞ্জাব কিংসের ব্যর্থতার পিছনে অন্যতম ফ্যাক্টর ধাওয়ানের না থাকা। কারানের ক্যাপ্টেন্সিতেও প্লে-অফে উঠতে ব্যর্থ পাঞ্জাব কিংস।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কাঁধে চোট লেগেছিল ধাওয়ানের। সূত্রের খবর, পাঞ্জাব কিংসের বাকি ২টি ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। ফলে জল্পনা রয়েছে, চলতি আইপিএলেই ধাওয়ান আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন কিনা তা নিয়ে।

শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে জিতেশ শর্মার নাম ঘোষণা করা হয়েছিল। তবে জিতেশ ১২টি ম্যাচে খেললেও তাঁকে ধাওয়ানের পরিস্থিতিতে অধিনায়ক করা হয়নি। চলতি আইপিএলে জিতেশ ১২টি ম্যাচে ১৩৩ রান করেছেন, গড় ১৩.৩০, স্ট্রাইক রেট ১২৪.৩০। ২০২২ সালে তিনি ১২ ম্যাচে ২৩৪ ও ২০২৩ সালে তিনি ১৪ ম্যাচে ৩০৯ করেছিলেন।

কালকের ম্যাচে কারানই নেতৃত্ব দেবেন। কিন্তু রবিবার সানরাইজার্স ম্যাচে ধাওয়ান না থাকায় কে অধিনায়কত্ব করবেন তা নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যে এমন চর্চাও রয়েছে যে, আগামী বছরের আইপিএলে কারানকেই অধিনায়ক করা হবে কিনা। কিন্তু আপাতত একটি ম্যাচের জন্য ফের নতুন অধিনায়কের সন্ধানে পাঞ্জাব কিংস।

মনে করা হচ্ছে, হর্ষল প্যাটেল বা শশাঙ্ক সিংকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে রবিবার। হর্ষল আরসিবিতে লিডারশিপ গ্রুপের সদস্য ছিলেন। শশাঙ্ক ডিওয়াই পাতিল আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছেন দীনেশ কার্তিক, আয়ুষ বাদোনিরা। শশাঙ্ক মিডল অর্ডারে নেমে কার্যকরী ভূমিকা পালন করেছেন চলতি আইপিএলে। ১২ ম্যাচে তিনি ৩৫২ রান করেথেন, ২টি অর্ধশতরান-সহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+